Google-এর পরবর্তী সিইও কে? বড় বার্তা সুন্দর পিচাইয়ের!

Feature T&L

Google–এর বর্তমান CEO সুন্দর পিচাই সম্প্রতি তাঁর উত্তরসূরি নিয়ে মুখ খুলেছেন। ২০১৫ সালের আগস্ট মাসে বিশ্বের অন্যতম বড় টেক সংস্থা Google–এর CEO পদে আসীন হয়েছিলেন তিনি। তখন থেকে এক দশক পেরিয়ে গেলেও, এখনও দক্ষতার সঙ্গে সংস্থার দায়িত্ব সামলে চলেছেন এই ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ। তবে এবার ভবিষ্যতের দিকে তাকিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন সুন্দর পিচাই, যার মধ্যে অন্যতম ছিল কে হবেন Google–এর ভবিষ্যত সিইও?

সম্প্রতি San Francisco–তে অনুষ্ঠিত Bloomberg Technology Conference–এ যোগ দিয়েছিলেন সুন্দর পিচাই। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কাকে ভাবছেন তাঁর পরবর্তী CEO হিসাবে? উত্তরে তিনি সরাসরি কোনও নাম না বললেও বেশ কিছু বিষয় স্পষ্ট করে দেন।

সুন্দর পিচাই বলেন, তাঁর উত্তরসূরি এমন একজন হোন যিনি বুঝতে পারবেন Google–এর প্রযুক্তি কীভাবে মানুষের উপকারে আসে এবং সেই দিশায় কাজ চালিয়ে যেতে পারবেন। তিনি বলেন, আমার উত্তরসূরি নিশ্চিত করবেন যেন Googleএর তৈরি প্রযুক্তিগুলি ভবিষ্যতেও সমাজের উপকারে আসে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে যেই Google–এর নেতৃত্ব দিন না কেন, তাঁর এক অসাধারণ সঙ্গী থাকবে — Artificial Intelligence।” তাঁর মতে, আগামীতে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা হবে সিদ্ধান্ত গ্রহণ এবং সংস্থা পরিচালনার প্রধান হাতিয়ার। ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে AI–এর প্রভাব ক্রমশ বাড়ছে এবং সেই প্রভাব আগামী বছরগুলোতে আরও গভীর হবে বলেই ইঙ্গিত তাঁর।

তবে সুন্দর পিচাই এখনই অবসর নিচ্ছেন না — এই মূহূর্তে পদত্যাগের কোনও পরিকল্পনার কথা জানাননি তিনি। কিন্তু তাঁর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, ভবিষ্যতের জন্য Google কীভাবে প্রস্তুত হচ্ছে, কেমন নেতৃত্বের প্রয়োজন, সেই বিষয়ে এক স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

একইসঙ্গে, Artificial Intelligence নিয়ে কর্মীদের দুশ্চিন্তার দিকটিও তুলে ধরেন সুন্দর পিচাই। তিনি বলেন, “AI আমাদের কাজ কেড়ে নেবে না বরং এটি কাজে সহায়তা করে উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে।” পাশাপাশি তিনি নিশ্চিত করেন যে, Google আগামী 2026 সাল পর্যন্ত তাদের Engineering Division–এ কর্মী নিয়োগ অব্যাহত রাখবে।

সুন্দর পিচাই তাঁর পরবর্তী CEO কে হবেন তা এখনই জানাননি ঠিকই, তবে ভবিষ্যতের CEO-এর মধ্যে কোন কোন গুণ থাকা প্রয়োজন, সেই দিকটিও স্পষ্ট করে দিয়েছেন।

এই মুহূর্তে

আগস্ট ২০২৬-এ আসছে Google Pixel 11, Vivo S2 সহ ৫টি সেরা smartphones launching in August 2026: সম্পূর্ণ তালিকা!

Hugging Face প্ল্যাটফর্মে ভয়ঙ্কর AI Deepfake-এর রমরমা: নারী ও শিশুদের টার্গেট করে তৈরি হচ্ছে অশালীন ছবি

ভারতীয় বিমান বাহিনী চালু করলো ‘সংকল্প-২০২৬’: রুশ যুদ্ধবিমানের দেশীয়করণে নতুন দিগন্ত

মহাকাশে আত্মনির্ভর ভারত: নভোচারী প্রযুক্তির দেশীয় উন্নয়নে জোরালো পদক্ষেপ