Techne And Logos

১ মিনিটেই ‘পাকা রাস্তা’ বানালেন ঠিকাদার, কিভাবে? দেখে নিন

Feature T&L

বর্তমান প্রযুক্তির যুগে Artificial Intelligence (AI) ও ChatGPT আমাদের জীবন অনেকটাই সহজ করেছে। কিন্তু সেই সুবিধাকে কাজে লাগিয়ে প্রতারণার পথও খুলে গেছে। সম্প্রতি এমনই এক বিতর্কিত ঘটনা সামনে এসেছে, যেখানে এক ঠিকাদার কেবল AI ও ChatGPT-র সাহায্যে এক ইঞ্জিনিয়ারকে ঠকিয়ে কাঁচা রাস্তাকে পাকা সিমেন্ট–কংক্রিট (CC) রাস্তা বানিয়ে দেখিয়ে দিয়েছেন—তাও কেবল একটা ছবি ব্যাবহার করেই!

কাঁচা রাস্তার ছবি, AI-র ছোঁয়ায় হয়ে গেল চকচকে পাকা!

ঘটনাটি ভারতের কোন এক গ্রামের। এক ঠিকাদারকে গ্রামের একটি কাঁচা রাস্তা তৈরির কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে কাজ শুরুর বদলে, তিনি নিলেন বুদ্ধির সাহায্য। যখন ইঞ্জিনিয়ার WhatsApp-এ রাস্তার কাজ কতদূর এগিয়েছে জানতে চান, তখন ঠিকাদার গ্রামের একটি কাঁচা রাস্তার আসল ছবি তোলেন। এরপর সেই ছবিটি একটি AI Image Generation Tool-এ আপলোড করে সেটিকে রূপান্তর করেন এক ঝকঝকে পাকা সড়কে।

চোখের নিমেষে কাঁচা রাস্তার সেই ছবিটি এমনভাবে বদলে যায়, যেন সত্যি সত্যিই একটি পাকা সিমেন্ট–কংক্রিট রাস্তা তৈরি হয়েছে। এরপর সেই ভুয়ো ছবি ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়। ছবিটি দেখে ইঞ্জিনিয়ার বলেন, “খুব ভালো কাজ হয়েছে। বিল পাঠাও, টাকা মঞ্জুর হবে।“

Instagram-এ ভাইরাল ভিডিও, উঠছে নানা প্রতিক্রিয়া

এই মজার কিন্তু চিন্তার উদ্রেককারী ভিডিওটি Instagram অ্যাকাউন্ট @sndconstruction.india থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই এটি ৪০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল বেজায় উপভোগ্য!

  • এক ব্যবহারকারী লিখেছেন, “এই ঠিকাদার তো সিনেমার ঠগদেরও হার মানিয়ে দিল।”
  • আরেকজন কটাক্ষ করেছেন, “এখন বুঝলাম, দেশ গড়বে না ভাঙবে—সব AI-এর ওপর নির্ভর করবে!”
  • কেউ লিখেছেন, “এটাই আসল ChatGPT-র জাদু!”
  • এক ব্যবহারকারী তো মজা করে বলে ফেলেছেন, “ভাই, তুই তো নরকেও ঠাঁই পাবি না!”

প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে চিন্তা

এই ঘটনা যেমন হাসির খোরাক, তেমনই তা আমাদের একটা গুরুত্বপূর্ণ দিকের দিকেও ইঙ্গিত দেয়—AI-এর অপব্যবহার কীভাবে বাড়ছে। যে প্রযুক্তিগুলি মূলত উৎপাদনশীলতা বাড়ানো এবং সৃজনশীলতা বাড়ানোর জন্য বানানো হয়েছিল, সেগুলিই আজ প্রতারণা আর ভুয়ো কাজের হাতিয়ারে পরিণত হচ্ছে।

এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, যত দ্রুত আমরা প্রযুক্তিতে এগোচ্ছি, ততই প্রয়োজন নৈতিক ব্যবহার এবং নিয়ন্ত্রণের কড়াকড়ি। নাহলে একদিন এই ChatGPT-র জাদুই আমাদের সর্বনাশের কারণ হয়ে উঠতে পারে!

এই মুহূর্তে

Motorola Edge 70 Neo আসছে ভারতে! ফাঁস হল শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরার খুঁটিনাটি

Apple-এর iOS 27.2 আপডেট: আরও স্মার্ট Siri AI ও মেসেজে নতুন ফিচার!

এবার ইনস্টাগ্রামেও ছাড়া যাবে ৯০ মিনিটের ভিডিও, ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে এই পদক্ষেপ?

S-400-এর ঢাল হিসেবে Pantsir-S1 Air Defence Systems-এর দিকে নজর ভারতের, ড্রোন মোকাবিলায় কম খরচের সমাধান?