Huawei আর ASUS-এর পর Amazon আনতে চলেছে Foldable ল্যাপটপ!

Feature T&L

Computex 2025-এ যখন দুনিয়ার চোখ ধরা পড়েছে নতুন প্রযুক্তির দিকে, তখন এক নতুন চমক দেখা গেল – Huawei MateBook Fold Ultimate Design। এই ল্যাপটপটির বিশেষত্ব হলো এর foldable flexible display। কিন্তু এটাই শেষ নয়! এবার শোনা যাচ্ছে, Amazon-ও নাকি তাদের নিজস্ব foldable laptop তৈরির পথে এগোচ্ছে!

Amazon-এর Foldable ল্যাপটপ: গুজব না বাস্তব?

যদিও এখনো পর্যন্ত foldable laptops বাজারে খুব বেশি জনপ্রিয়তা পায়নি, তবে Huawei এবং ASUS এই ক্ষেত্রের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। এই মুহূর্তে হঠাৎ করেই Amazon-এর নাম উঠে এসেছে foldable ল্যাপটপ নির্মাণে, আর খবরটা জানিয়েছেন বিখ্যাত Apple বিশ্লেষক Ming-Chi Kuo

Kuo তাঁর সাম্প্রতিক টুইটে জানিয়েছেন, অ্যাপলের প্রতিদ্বন্দ্বীরা এখন বড় আকারের ফোল্ডেবল ডিভাইসের উপর কাজ করছে। তিনি শুধু Huawei-এর MateBook Fold-এর কথাই বলেননি, Amazon-এর কথাও বলেছেন। তাঁর মতে, Amazon ভিতরে ভিতরে এরকম একটি প্রজেক্ট নিয়ে কাজ করছে, যদিও তারা অফিসিয়ালি কিছু জানায়নি।

কবে আসবে Amazon-এর Foldable ল্যাপটপ?

Ming-Chi Kuo জানিয়েছেন, “যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে এই Amazon foldable laptop ২০২৬ সালের শেষ দিকে বা ২০২৭ সালের মধ্যে mass production-এ যেতে পারে।” অর্থাৎ খুব বেশি দেরি নেই, কয়েক বছরের মধ্যেই আমরা Amazon -এর তৈরি Foldable ল্যাপটপ দেখতে পাব।

এই প্রসঙ্গে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন – Apple নিজেও নাকি একটি 18.8-inch foldable device নিয়ে কাজ করছে, যা ২০২৭ সালের শেষ বা ২০২৮ সালে বাজারে আসতে পারে।

ভবিষ্যতে  জনপ্রিয় হবে foldable ল্যাপটপ

এই খবর সত্যি হলে, আগামী কয়েক বছরের মধ্যে foldable laptops আমাদের নিত্যদিনের অংশ হয়ে উঠতে পারে। ঠিক যেমনভাবে foldable smartphones জনপ্রিয় হয়েছে, তেমন ভাবেই ল্যাপটপের জগতেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

তবে মনে রাখতে হবে, এই মুহূর্তে সবটাই এখনো speculation। তবে প্রযুক্তি প্রেমীদের জন্য নিঃসন্দেহে এটা দারুণ উত্তেজনার খবর। আরও আপডেটের জন্য চোখ রাখুন!

এই মুহূর্তে

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য: দেশীয় GaN চিপ প্রযুক্তিতে রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার বিপ্লব

iQOO 16 আসছে দুরন্ত 2K 165Hz ডিসপ্লে নিয়ে: গেমিং ও মাল্টিমিডিয়াতে নতুন দিগন্ত!

শাওমি আনলো নতুন প্যাড ৯ এবং প্যাড ৯ প্রো: দুর্দান্ত ৩.২কে ডিসপ্লে ও শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপ

Oppo Find X10 Series-এর র‍্যাম, স্টোরেজ, রঙের বিস্তারিত ফাঁস, লঞ্চের আগেই উন্মোচিত ছবি!