ওড়িশার গোপালপুর-এর আকাশে ১৩ মে, ২০২৫-এ এক নতুন ইতিহাস তৈরি হল। ওড়িশার Seaward Firing Range-এ সফলভাবে পরীক্ষা হল ভারতের তৈরি প্রথম Micro-Missile ভিত্তিক Counter-Drone System – ‘ভার্গবাস্ত্র’। Solar Defence and Aerospace Limited (SDAAL)-এর এই প্রযুক্তি ভারতের প্রতিরক্ষা খাতে এক বিশাল প্রাপ্তি।
কী এই ‘ভার্গবাস্ত্র’?
‘ভার্গবাস্ত্র’ হল এক অত্যাধুনিক Counter-Drone System, যা তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। এর মূল কাজ – একসঙ্গে আক্রমণ করতে আসা Drone Swarm-কে শনাক্ত করে দ্রুত ধ্বংস করা। যেখানে S-400 বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল, সেখানে এই নতুন অস্ত্র দেশের নিজস্ব উদ্ভাবনের বাস্তব রূপ।
পরীক্ষার দিন: এক ঐতিহাসিক মুহূর্ত
১৩ মে, তিনটি আলাদা পরীক্ষা চালানো হয়:
- প্রথম দুটি পরীক্ষায় একটি করে Rocket ছোঁড়া হয়।
- তৃতীয় পরীক্ষায় মাত্র দুই সেকেন্ডের ব্যবধানে একযোগে দুটি Rocket নিক্ষেপ করা হয় Salvo Mode-এ।
সবগুলো পরীক্ষাই সফল হয়েছে। Indian Army’s Air Defence (AAD) বিভাগের শীর্ষ কর্মকর্তারা স্বচক্ষে দেখেছেন এর কার্যক্ষমতা। এটি শুধু প্রযুক্তিগত নয়, ভারতের প্রতিরক্ষার দিক থেকেও বড় জয়।
‘ভার্গবাস্ত্র’-এর অসাধারণ ফিচার
১. দুই স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা:
- Unguided Micro-Rocket: ২০ মিটার ব্যাসার্ধের মধ্যে ড্রোন ধ্বংসে সক্ষম, কার্যক্ষমতা ২.৫ কিমি পর্যন্ত।
- Guided Micro-Missile: নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে পারে।
২. Soft-Kill ক্ষমতা:
Jamming ও Spoofing-এর মাধ্যমে শত্রু ড্রোনকে বিভ্রান্ত করা যায়।
৩. দুরত্ব থেকে সনাক্তকরণ:
Radar দিয়ে ৬-১০ কিমি দূরের threat শনাক্ত করা সম্ভব।
EO/IR Sensors এমনকি রাডারে প্রায় ধরা না পরা ড্রোনও ধরতে পারে।
৪. Modular Design:
পর্বত, মরুভূমি বা মালভূমি – সব রকম পরিস্থিতিতে কাজ করে।
৫. Mass Launch Capability:
একসঙ্গে ৬৪টিরও বেশি Micro-Missile নিক্ষেপ করে বড়সড় আক্রমণ প্রতিহত করতে পারে।
৬. Network-Centric Compatibility:
উন্নত C4I Technology-র মাধ্যমে যুদ্ধক্ষেত্রের সম্পূর্ণ অবস্থা সহজে বোঝা যায়।
এই প্রযুক্তি প্রয়োজনীয়তা
আজকের দিনে Drone Swarm Attack একটি বড় চ্যালেঞ্জ। Russia-Ukraine যুদ্ধ, কিংবা India-Pakistan সংঘাতে (Operation Sindoor)-এর মতো পরিস্থিতি প্রমাণ করেছে, ড্রোন এখন যুদ্ধের গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই অবস্থায় ‘ভার্গবাস্ত্র’ হতে চলেছে এক Game Changer।
দেশীয় প্রযুক্তির গর্ব
Economic Explosives Limited (Solar Group-এর সহযোগী) প্রতিষ্ঠানের হাত ধরে তৈরি এই সিস্টেম বিশ্বের দরবারে ভারতের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক। SDAAL দাবি করছে, এমন Multi-Layered, Open-Source, Customizable Counter-Drone System এখনো বিশ্বের কোথাও নেই।
‘ভার্গবাস্ত্র’ কেবল একটি অস্ত্র নয়, বরং ‘Make in India’ আর ‘Atmanirbhar Bharat’-এর জীবন্ত উদাহরণ। এটি ভারতের প্রতিরক্ষাকে করবে আরও অটুট, প্রযুক্তিকে আরও স্বনির্ভর, আর বিশ্বকে জানাবে — ভারত এখন উদ্ভাবনে পথপ্রদর্শক।
আগামী মাসগুলিতে আরও পরীক্ষা শেষে Indian Army ও Air Force-এ অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে। এক কথায়, ভারতের আকাশে সুরক্ষায় নতুন নাম জ্বলজ্বল করছে — তার নাম ‘ভার্গবাস্ত্র’।