চিনে এই মে মাসেই বাজারে আসতে চলেছে Huawei Nova 14 Series। আগামী ১৯ মে আনুষ্ঠানিক লঞ্চের আগেই সংস্থার তরফে ফাঁস হয়ে গেল এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় মডেল Huawei Nova 14 Ultra-র ডিজাইন ও রঙের বৈচিত্র্য। সিরিজে থাকছে মোট তিনটি মডেল— Nova 14, Nova 14 Pro, এবং Nova 14 Ultra। তবে নজর কাড়ছে Ultra মডেলটিই।
চারটি দুর্দান্ত রঙে আসছে Huawei Nova 14 Ultra
Huawei-এর তরফে জানানো হয়েছে, Nova 14 Ultra পাওয়া যাবে চারটি নজরকাড়া রঙে—
- Floating Gold
- Floating White
- Glowing Purple
- Obsidian Black
ফোনটির ডিজাইনে থাকছে Huawei-এর লোগো Star Ring ডিজাইন, তবে এবার আরও মসৃণ কার্ভ রাখা হয়েছে ক্যামেরা রিং ও ব্যাক প্যানেলের সংযোগস্থলে।
ক্যামেরায় নতুন চমক: Red Maple Color Sensor
ফোনটির পিছনে রয়েছে চারটি ক্যামেরা সেন্সর—
- একটি Primary Sensor
- একটি Telephoto Lens
- একটি Ultra-Wide Camera
- এবং বিশেষ আকর্ষণ Red Maple Color Sensor
এই Red Maple Color সেন্সরটি একটি multi-spectral image sensor, যা আলোকে আরও নিখুঁতভাবে ক্যাপচার করতে পারে। এর ফলে ছবি ও ভিডিও হবে আরও প্রাণবন্ত ও স্বচ্ছ— একেবারে বাস্তব রঙের প্রতিফলন। এই ফিচারটি Mate 70 Series-এ প্রথম দেখা গিয়েছিল। এবার Nova 14 Ultra-তে এই সেন্সর ব্যাবহার করে সংস্থা বিশেষ চমক দিতে চাইছে ক্রেতাদের।
সম্ভাব্য স্পেসিফিকেশন
Huawei Nova 14 Ultra-তে থাকছে একটি 6.8-inch full-view display, আর শক্তি যোগাচ্ছে Kirin 9 series chipset। প্রসেসিং ক্ষমতায় এটি একেবারে Mate ও Pura series-এর মতোই। সবচেয়ে উল্লেখযোগ্য, এটি প্রথম ফোন যা HarmonyOS 5 নিয়ে বাজারে আসবে— অর্থাৎ সফটওয়্যারে থাকছে একেবারে নতুন অভিজ্ঞতা।
কাদের টক্কর দেবে?
চিনে এই ফোনটি টক্কর দেবে Oppo Reno 14 Series, Vivo S30 Series, এবং Honor 400 Lineup-এর সঙ্গে। তবে ডিজাইন ও ক্যামেরার অভিনবত্বের জোরে Huawei Nova 14 Ultra Mid-Premium সেগমেন্টে আলাদা জায়গা করে নিতে বদ্ধপরিকর।
এই নতুন ফোনের অপেক্ষায় প্রযুক্তিপ্রেমীদের উন্মাদনা এখন চরমে। দেখা যাক, ১৯ মে-তে Huawei তাদের এই নতুন ‘Nova’ দিয়ে ঠিক কতটা আলোড়ন তুলতে পারে!