DSLR-ও হার মানবে এই সুপারফোনের ক্যামেরার কাছে! গ্লোবাল মার্কেটে লঞ্চ হলো Nubia Z70S Ultra

Feature T&L

Nubia তাদের নতুন প্রিমিয়াম স্মার্টফোন Z70S Ultra গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে, যা গত মাসে চিনে মুক্তি পেয়েছিল। যারা মোবাইল ফটোগ্রাফি করতে ভালোবাসেন, তাদের জন্য এটি এক কথায় হাতে স্বর্গ। ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে Nubia-এর অফিসিয়াল ওয়েবসাইটে, চলবে ২৮ মে ২০২৫ পর্যন্ত।

ক্যামেরা ফিচারস: আলোর-আঁধারের খেলা

এই ফোনের সবথেকে বড় আকর্ষণ এর দুর্দান্ত ক্যামেরা। এতে রয়েছে কাস্টম 50MP “Light and Shadow Master 990” সেন্সর, যেটি OmniVision দ্বারা তৈরি। এতে রয়েছে 35mm focal length, হরাইজন্টাল ও ভার্টিকাল Face Detection Autofocus, এবং dual conversion gain HDR। সংস্থার দাবি, এই সেন্সর এক ইঞ্চি সেন্সরের থেকেও ভালো কোয়ালিটির ছবি তুলে দিতে সক্ষম।

এছাড়াও রয়েছে 64MP periscope telephoto ক্যামেরা ও 50MP ultra-wide ক্যামেরা, যা macro photography-ও করতে পারে। এর সাথে রয়েছে একেবারে আসল ক্যামেরার মত physical shutter button, যেখানে হাফ প্রেস করলে ফোকাস আর ফুল প্রেস করলে ছবি তোলা যাবে। চাইলে আলাদা করে কেনা যাবে Retro photography kit, যার মধ্যে রয়েছে ক্যামেরা কেস, ফিল্টার অ্যাডাপ্টার রিং, ও গ্রিপ কন্ট্রোল।

ডিসপ্লে ও পারফরম্যান্স: গেমিং বা ভিডিও, সবেতেই চমক!

ফোনটিতে রয়েছে 6.85-inch OLED display, রেজোলিউশন 2688×1216, এবং দুর্ধর্ষ 144Hz refresh rate। স্ক্রিনে মিলবে 2000 nits পর্যন্ত ব্রাইটনেস, 10-bit color depth, 100% DCI-P3 coverage, DC dimming, এবং 2592Hz PWM dimming— মানে চোখে আরাম, কিন্তু ভিস্যুয়ালে ধামাকা!

চিপসেট হিসেবে রয়েছে একেবারে নতুন Snapdragon 8 Elite (3nm প্রসেসে তৈরি), সাথে Adreno 830 GPU

স্টোরেজ ও RAM-এর অপশন:

  • 12GB RAM + 256GB storage
  • 16GB RAM + 512GB storage

দুটোতেই থাকছে LPDDR5X RAMUFS 4.0 স্টোরেজ। সফটওয়্যারে রয়েছে Android 15 এবং Nebula AIOS 1.5

অন্যান্য ফিচার: ফুল প্যাকেজ

  • 6600mAh battery
  • 80W fast charging
  • 16MP under-display front camera
  • in-display fingerprint sensor, IR sensor
  • DTS:X Ultra সাপোর্টেড dual stereo speakers
  • Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, USB Type-C
  • IP68 ও IP69 রেটিং: জল, ধুলো থেকে সুরক্ষা

দাম ও অ্যাভেলেবিলিটি: প্রিমিয়ামে সেরা পারফরম্যান্স!

  • 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম $779 (প্রায় 66430 ভারতীয় টাকা)
  • 16GB + 512GB ভ্যারিয়েন্টের দাম $869 (প্রায় 74100 ভারতীয় টাকা)
  • Retro photography kit আলাদা করে কিনতে হবে।

এছাড়াও Nubia Pad Pro আসছে গ্লোবাল মার্কেটে ১২ জুন, তবে এর দাম এখনও জানানো হয়নি।

যাদের মোবাইল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা হাই-এন্ড গেমিংয়ের প্রতি ভালবাসা রয়েছে, তাদের জন্য Nubia Z70S Ultra নিঃসন্দেহে একটি “ফুল প্যাকেজ” স্মার্টফোন!

এই মুহূর্তে

আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয় অস্ত্রের নতুন পরিচয়: ‘আকাশ’ এখন ‘লুসান’, ‘পিনাকা’ ‘শান্ত’

আর্থিক জটিলতায় পাকিস্তানে J-10CE যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করল চীন

ভারতের মেগা রাফাল চুক্তি: ফ্রান্সকে LoR পাঠাল দিল্লি, ₹৩.২৫ লক্ষ কোটি টাকায় ৯৪টি যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই

Ai+ Chinese links controversy: নীরবতা ভাঙল Ai+, অভিযোগ এড়িয়ে ‘শিখছি’ বলল সংস্থা