ভারতে আসছে Amazfit BIP 6 – জেনে নিন কী কী চমক অপেক্ষা করছে!

Feature T&L

আগামী সপ্তাহেই ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Amazfit-এর নতুন স্মার্টওয়াচ Amazfit BIP 6। যদিও সংস্থা এখনো আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবুও সূত্র মারফত জানা যাচ্ছে, খুব শীঘ্রই এটি ভারতের বাজারে আসবে। মার্চ মাসে এই ডিভাইসটি গ্লোবাল মার্কেটে প্রথমবারের জন্য লঞ্চ হয়েছিল প্রায় $80 মূল্যে, আর এবার পালা ভারতের।

কী কী থাকছে নতুন Amazfit BIP 6-এ?

Amazfit BIP 6 আগের সমস্ত BIP সিরিজের তুলনায় অনেকটাই উন্নত ও আকর্ষণীয়। এই মডেলটি একধাপে আরও প্রিমিয়াম স্মার্টওয়াচের দিকে এগিয়ে যাচ্ছে। তার মধ্যেই এক অন্যতম বড় আপডেট হল এর ডিসপ্লে – এবার ডিসপ্লের উজ্জ্বলতা হতে পারে 2000 nits পর্যন্ত! এর মানে হল রোদে দাঁড়িয়েও ঘড়ির স্ক্রিন স্পষ্ট দেখা যাবে, যা আগের মডেলগুলো থেকে আরও উন্নত।

প্রথমবারের জন্য Built-in GPS!

BIP সিরিজে প্রথমবারের জন্য থাকছে Built-in GPS Navigation। এর ফলে স্মার্টফোন ছাড়াই আপনি Running, hiking কিংবা বাইরের যেকোনো ফিটনেস অ্যাক্টিভিটিতে Route Track করতে পারবেন নির্ভরযোগ্যভাবে। যারা আউটডোর স্পোর্টস বা অ্যাডভেঞ্চার প্রেমী, তাদের জন্য এটি একটি দারুণ অপশন।

ব্যাটারি লাইফ আর স্বাস্থ্য নজরদারি

Amazfit-এর পরিচিত বৈশিষ্ট্য হল এর দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ। এই নতুন BIP 6-এ একবার চার্জ দিলেই চলবে প্রায় ১৫ দিন। ফলে প্রতিদিনের কাজ, ওয়ার্কআউট, ঘুম পর্যবেক্ষণ সবই হবে নির্ভুলভাবে। এছাড়া এর হালকা ডিজাইন এবং উন্নত Health Tracking ফিচারস এটিকে আরও আকর্ষণীয় করে তুলবে মিড-রেঞ্জ স্মার্টওয়াচ ক্রেতাদের কাছে।

ভারতীয় বাজারে দাম

ভারতে যে মডেলটি আসছে, সেটি সম্ভবত গ্লোবাল ভার্সনের মতোই হবে। তবে এখনো পর্যন্ত ভারতে Amazfit BIP 6-এর দাম সম্পর্কে কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি।

যারা একটি স্টাইলিশ, স্মার্ট এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টওয়াচ খুঁজছেন, তাদের জন্য Amazfit BIP 6 হতে পারে এক দুর্দান্ত পছন্দ। এখন শুধু অপেক্ষা—কবে আসছে ভারতের বাজারে?

এই মুহূর্তে

OPPO Reno 16c Baby Monster এডিশন আসছে ভারতে, K-Pop ফ্যানদের জন্য থাকছে বিশেষ চমক!

আসছে Redmi K100 সিরিজ, Geekbench-এ দেখা মিলল ‘Snapdragon 8 Elite Gen 5’ প্রসেসরের!

ভারতে আসছে Realme 16x 5G: চমক হিসেবে থাকছে ৭,০০০mAh ব্যাটারি!

এবার হোয়াটসঅ্যাপ ওয়েবেও মিলবে ভয়েস ও ভিডিও কল! মোবাইল অ্যাপের সব সুবিধা ব্রাউজারে