কম বাজেটে প্রিমিয়াম ফিচার! স্মার্টফোন প্রেমীদের মন কাড়তে আসছে Moto G86 5G

Feature T&L

প্রতি বছরের মতই Motorola এবারও ভারতীয় স্মার্টফোনের বাজারে ফের একবার চমক দিতে চলেছে। এবার তাদের Moto G সিরিজের পরবর্তী সদস্য Moto G86 5G নিয়ে হাজির হতে চলেছে। Moto Edge 60 Pro লঞ্চের পর Lenovo-র এই সাব-ব্র্যান্ড নতুন করে বাজি ধরেছে মিড-রেঞ্জ সেগমেন্টে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনে সম্ভাব্য কী কী আকর্ষণীয় ফিচার থাকতে পারে এবং ভারতীয় বাজারে এর দাম কত হতে পারে।

নতুন কী থাকতে পারে?

বিশ্বস্ত টিপস্টার Evan Blass-এর লিক অনুযায়ী, Moto G86 5G ফোনে থাকতে পারে একটি 6.67-ইঞ্চির 1.5K pOLED curved display, যার রিফ্রেশ রেট হতে পারে 120Hz এবং পিক ব্রাইটনেস হবে 4,500 nits পর্যন্ত। স্ক্রিনে থাকবে Corning Gorilla Glass 7i সুরক্ষা, যা ফোনকে আরও মজবুত ও টেকসই করে তুলবে।

প্রসেসর ও পারফরম্যান্স

ফোনটির কেন্দ্রে থাকবে শক্তিশালী MediaTek Dimensity 7300 SoC চিপসেট। সাথে থাকবে 12GB RAM এবং 256GB স্টোরেজ পর্যন্ত অপশন। ফোনটি Android 15-এ চলবে এবং 2 বছরের OS আপডেট দেওয়া হবে।

ব্যাটারি ও চার্জিং

ব্যাটারির ক্ষেত্রেও বড় চমক থাকবে। ফোনে থাকতে পারে হয় 5,200mAh নয়তো 6,720mAh ব্যাটারি, যার সাথে থাকবে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফলে দীর্ঘক্ষণ ব্যবহার এবং দ্রুত চার্জ – দুটোই একসাথে পাওয়া যাবে।

কানেক্টিভিটি ও অন্যান্য ফিচার

5G, 4G VoLTE, Wi-Fi (dual band), Bluetooth 5.4, GPS, GLONASS, Beidou, NFC, এবং USB Type-C পোর্ট – সবই থাকবে এই ফোনে। এখানেই শেষ নয়, ফোনটি MIL-STD 810H military grade certification পেতে পারে এবং IP68 rating অর্থাৎ ধুলো ও জলরোধী হবে বলে আশা করা হচ্ছে।

সম্ভাব্য ক্যামেরা সেটআপ

ফোনটির পেছনে থাকতে পারে একটি 50MP Sony LYT-600 primary camera যার সাথে থাকবে OIS বা Optical Image Stabilization, এবং একটি 8MP ultrawide lens। সেলফির জন্য সামনে থাকবে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা।

দাম ও রঙের অপশন (সম্ভাব্য)

Moto G86 5G-এর দাম ইউরোপে শুরু হতে পারে EUR 330 থেকে, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ₹31,200। তবে ভারতীয় বাজারে এটি আরও কম দামে আসার সম্ভাবনা রয়েছে। ফোনটি Golden, Cosmic (Light Purple), Red, এবং Spellbound (Blue) – এই চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যেতে পারে।

মিড-রেঞ্জে যারা ভালো পারফরম্যান্স, ক্যামেরা ও স্টাইলের ফিউশন খুঁজছেন, তাদের জন্য Moto G86 5G হতে চলেছে একটি দুর্দান্ত বিকল্প। এখন শুধু অপেক্ষা ভারতের বাজারে এটি কবে লঞ্চ হবে।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে