নতুন ডিজাইন নিয়ে হাজির বাজেটের রাজা! Realme Narzo 80 Pro এবং Narzo 80x লঞ্চ হল ভারতে

Feature T&L

ভারতের বাজেট স্মার্টফোন মার্কেটে আবারও হইচই ফেলে দিল Realme9 April লঞ্চ হয়েছে দুই নতুন স্মার্টফোন – Realme Narzo 80 Pro এবং Narzo 80x। আগের মডেল Narzo 70 Pro এবং 70x-এর উত্তরসূরি হিসেবে এই ফোনদুটি এসেছে আরও শক্তিশালী চিপসেট, বিশাল ব্যাটারি এবং উন্নত ডিজাইন নিয়ে।

দাম ও উপলব্ধতা:

  • Realme Narzo 80 Pro-এর দাম শুরু হচ্ছে ₹19,999 থেকে।
  • Narzo 80x-এর প্রারম্ভিক দাম ₹13,999।
  • আজ সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত realme.com এবং Amazon-এ ‘Early Bird Sale’ চলছে। আবার ১১ এপ্রিল একই সময়ে থাকবে এক্সক্লুসিভ ফ্ল্যাশ সেল।
  • Narzo 80 Pro আসছে Speed SilverRacing Green রঙে।
  • Narzo 80x পাওয়া যাবে Deep OceanSunlit Gold রঙে।
ভ্যারিয়েন্ট Narzo 80 Pro দাম Narzo 80x দাম
6GB + 128GB ₹13,999
8GB + 128GB ₹19,999 ₹14,999
8GB + 256GB ₹21,499
12GB + 256GB ₹23,499

Realme Narzo 80 Pro স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: 6.77-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস ও 3840Hz PWM ডিমিং।
  • প্রসেসর: MediaTek Dimensity 7400 চিপসেট, সর্বোচ্চ 26GB ডায়নামিক RAM (12GB + 14GB), UFS 3.1 স্টোরেজ।
  • ক্যামেরা: 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর (OIS সহ), 20X ডিজিটাল জুম, 2MP মনোক্রোম সেন্সর, 16MP সেলফি ক্যামেরা।
  • ব্যাটারি ও চার্জিং: 6000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং।
  • অন্য ফিচার: Cyclone VC Cooling, 90fps BGMI সাপোর্ট, IP66/IP68/IP69 রেটিং, মিলিটারি-গ্রেড প্রোটেকশন, ডুয়াল স্টেরিও স্পিকার।
  • সফটওয়্যার: realme UI 6.0, ভিত্তি Android 15

Realme Narzo 80x স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: 6.72-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 950 নিট পিক ব্রাইটনেস।
  • প্রসেসর: MediaTek Dimensity 6400 চিপসেট।
  • ক্যামেরা: 50MP প্রাইমারি সেন্সর + 2MP পোর্ট্রেট ক্যামেরা, 8MP সেলফি ক্যামেরা।
  • ব্যাটারি ও চার্জিং: 6000mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং।
  • অন্য ফিচার: IP69 রেটিং, মিলিটারি শক রেজিস্ট্যান্স, 200% সুপার ভলিউম মোড।
  • সফটওয়্যার: realme UI 6.0 (ভিত্তি Android 15)।

ডিজাইনে নতুনত্ব:

Narzo 80 Pro-এ আগের মতন গোল ক্যামেরা মডিউল থাকলেও এবার তাতে নতুন ত্রিভুজ (Triangle) আকৃতির সেন্সর ডিজাইন দেখা যাচ্ছে। অন্যদিকে, Narzo 80x-এ রয়েছে সম্পূর্ণ নতুন ভার্টিকাল ক্যামেরা লেআউটSpeedWave Patent Design

Realme Narzo 80 ProNarzo 80x সেইসব ইউজারদের জন্য আদর্শ যারা বাজেটের মধ্যে পাওয়ারফুল পারফরম্যান্স, বড় ব্যাটারি ও স্টাইলিশ ডিজাইনের ফোন খুঁজছেন। বিশেষ করে Android 15, 6,000mAh ব্যাটারি, এবং IP69 রেটিং এই ফোনদুটিকে বাজারে অন্যান্য বাজেট ফোনের থেকে অনেকটা এগিয়ে রাখছে।

এই মুহূর্তে

CMF Clip Pro ক্লিপ-অন ওয়্যারলেস ইয়ারবাড আসছে ৪ আগস্ট, নতুন ডিজাইনে চমক দেবে!

ভারতীয় নৌবাহিনীর IOR দাপটে নতুন মাত্রা: আসছে NASM-MR, BrahMos-NG ও Glidefire, তৈরি হচ্ছে ‘Indian Navy Layered Naval Firepower’

ইন্দো-প্যাসিফিকে নৌ প্রতিরক্ষা বাড়াতে ভারতের BrahMos ক্ষেপণাস্ত্রের দিকে নজর থাইল্যান্ডের

বিশ্বজুড়ে মেমরি চিপের আকাল, MacBook Air-এর জোগান নিয়ে উদ্বেগ!