আপনি কি ফেসবুকে (Facebook) বন্ধুদের পোস্ট খুঁজতে গিয়ে হয়রান? এবার সেই সমস্যার সমাধান নিয়ে এল Facebook। সম্প্রতি Facebook একটি নতুন ফিচার চালু করেছে, যার নাম ‘ফ্রেন্ডস’ ট্যাব (Friends Tab)। এই ট্যাবটির মাধ্যমে আপনি আপনার সব বন্ধুর পোস্ট এক জায়গায় দেখতে পাবেন—একদম সহজে, এক ক্লিকে!
ফেসবুকের নিউজ ফিডে আমরা অনেক সময় বিজ্ঞাপন, গ্রুপের পোস্ট বা অন্যান্য জিনিসের ভিড়ে বন্ধুদের আপডেট মিস করে ফেলি। কিন্তু এই নতুন ‘ফ্রেন্ডস’ ট্যাবে শুধু আপনার বন্ধুদের পোস্টই থাকবে। মানে, আপনার বন্ধু যদি ছবি শেয়ার করে, স্ট্যাটাস লেখে বা কোনো মজার ভিডিও পোস্ট করে—সবকিছু আপনি এক জায়গায় দেখতে পাবেন। এতে সময় বাঁচবে।
এই ফিচারটি ব্যবহার করা খুবই সোজা। Facebook অ্যাপে বা ওয়েবসাইটে গিয়ে শুধু ‘ফ্রেন্ডস’ ট্যাবে ক্লিক করলেই হল। তবে একটা কথা মনে রাখতে হবে—এখানে আপনি যাদের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করেছেন, শুধু তাদের পোস্টই দেখতে পাবেন। অন্য কোনো পেজ বা গ্রুপের পোস্ট এখানে দেখা যাবে না। Facebook বলছে, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত থাকতে পারবেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন ফিচার এনে Facebook আসলে চাইছে মানুষ যেন সোশ্যাল মিডিয়ায় শুধু সময় না কাটায়, বরং তাদের কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে। অনেক ব্যবহারকারী এরই মধ্যে এই ফিচার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। “আগে বন্ধুদের পোস্ট খুঁজতে অনেক স্ক্রল করতে হত। এখন এই ট্যাবে সব একসঙ্গে পেয়ে যাচ্ছি। সত্যিই দারুণ!” বলছেন এক Facebook ব্যাবহারকারী।
তবে এই ফিচার এখনও সবার কাছে পৌঁছয়নি। Facebook জানিয়েছে, ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে এটি চালু করা হবে। আপনার ফেসবুকে যদি এখনও ‘ফ্রেন্ডস’ ট্যাব না এসে থাকে, তাহলে আরেকটু অপেক্ষা করতে হবে।