Techne And Logos

ফ্রি IPL স্ট্রিমিং বন্ধ, JioHotstar-এ IPL দেখার জন্য এবার গুনতে হবে টাকা!

Feature T&L

রিলায়েন্স জিও সম্প্রতি 70,000 কোটি টাকায় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Hotstar কিনে নিয়েছে। এতদিন এটি Walt Disney-এর মালিকানাধীন থাকলেও এখন থেকে এটি দেশের অন্যতম ধনকুবের মুকেশ অম্বানির অধীনে কাজ করবে।

এই অধিগ্রহণের পরই JioHotstar বড়সড় ঘোষণা করল। IPL-এর ফ্রি স্ট্রিমিং বন্ধ হচ্ছে এবং এবার থেকে দর্শকদের ₹299 টাকার সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে IPL দেখার জন্য।

ফ্রি IPL স্ট্রিমিং বন্ধের কারণ কী?

Hotstar যখন Star India-এর অধীনে ছিল, তখন বিনামূল্যে IPL দেখার সুযোগ দিত। পরবর্তীতে Disney+ Hotstar অধিগ্রহণের পরেও গ্রাহকদের আকর্ষণ ধরে রাখতে ফ্রি স্ট্রিমিং চালু রাখা হয়। কিন্তু ২০২৩ সালে Disney+ Hotstar IPL-এর জন্য সাবস্ক্রিপশন চালু করলে JioCinema বিনামূল্যে খেলা দেখানোর কৌশল নেয়।

ফলাফল? JioCinema-এ IPL দেখার ফলে Disney+ Hotstar-এর বিশাল ক্ষতি হয়। এবার সেই Disney+ Hotstar-ই যখন Jio কিনে নিয়েছে, তখন ব্যবসায়িক কৌশলেই IPL-এর বিনামূল্যে সম্প্রচার বন্ধ করছে JioHotstar।

IPL দেখতে নতুন নিয়ম কী?

JioHotstar-এর ₹299 সাবস্ক্রিপশন প্ল্যান কিনলেই IPL দেখা যাবে।
অন্যান্য কনটেন্টের জন্য সাবস্ক্রিপশনে কিছু ছাড় দেওয়া হলেও IPL সম্পূর্ণ পেইড সাবস্ক্রিপশনে রাখা হয়েছে।
JioCinema-তে বিনামূল্যে খেলা দেখার সুযোগও আর থাকছে না।

গ্রাহকদের প্রতিক্রিয়া

Hotstar-এর নতুন সাবস্ক্রিপশন মডেল গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই মনে করছেন, JioCinema যখন বিনামূল্যে IPL দেখিয়েছিল, তখন হটস্টারের সাবস্ক্রিপশন নীতির বিরুদ্ধে গিয়েছিল, আর এখন নিজেরাই একই মডেল অনুসরণ করছে। তবে Jio-এর দাবি, এটি তাদের ব্যবসায়িক পরিকল্পনার অংশ এবং উন্নতমানের স্পোর্টস স্ট্রিমিং পরিষেবা দেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই মুহূর্তে

ভারতে এল ASUS ProArt P16 P14: AI ক্ষমতাসম্পন্ন এই ল্যাপটপের দাম ও ফিচার্স জানুন

সপ্তাহভর চার্জ! Honor আনছে ১৫০০০mAh ব্যাটারির ফোন?

দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ফিলিপাইনের ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের ব্যাপক সম্প্রসারণের ভাবনা

ভারতে এল HP OmniBook 5 ও ProBook 4 G2iS ল্যাপটপ, সঙ্গে OLED ডিসপ্লে: জেনে নিন দাম ও বৈশিষ্ট্য