iQOO Arena-Delhi Debut: March-এ Launch-এর আগে iQOO Neo 10R এর বড় চমক!

Feature T&L

iQOO ভারতের গেমিং প্রেমীদের জন্য এক দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির হয়েছে! Delhi-র Select City Walk Mall, Saket-এ iQOO Arena নামে তাদের প্রথম pop-up store খুলেছে। এই বিশেষ pop-up store 21 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি, 2025, সকাল 11 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত খোলা থাকবে। এখানেই iQOO Neo 10R স্মার্টফোনটি তার অফিসিয়াল 11 মার্চ লঞ্চের আগে প্রথমবারের মতো হাতে ধরে চেখে দেখার সুযোগ পাবেন গ্রাহকরা।

গেমিং প্রেমীদের জন্য স্বপ্নের অভিজ্ঞতা!

iQOO Arena-তে ঢুকলেই আপনি পাবেন এক আলাদা গেমিং জোন, যেখানে iQOO Neo 10R-এর শক্তিশালী পারফরম্যান্স সরাসরি উপভোগ করা যাবে। এই স্মার্টফোনটি Snapdragon 8s Gen 3 প্রসেসরে চলে, যার ফলে আপনি 90 FPS-এ স্টেবল গেমপ্লে উপভোগ করতে পারবেন টানা 5 ঘণ্টা পর্যন্ত! দীর্ঘক্ষণ গেমিংয়ের জন্য রয়েছে 6400mAh ব্যাটারি এবং 80W Flashcharge সাপোর্ট, যা মাত্র কয়েক মিনিটেই ফোনকে রিফ্রেশ করে দেবে।

দু‘টি স্টাইলিশ কালার অপশন:

iQOO Neo 10R দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে:

  1. Moonknight Titanium
  2. India-Exclusive Raging Blue

iQOO-এর CEO Nipun Marya এই ইভেন্ট সম্পর্কে বলেন, “আমাদের প্রথম iQOO Arena-এর মাধ্যমে, আমরা তরুণ গেমারদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে চাই। Neo 10R যে পারফরম্যান্স দেবে, তা প্রত্যাশার বাইরে!”

iQOO 13-ও রয়েছে এই Pop-Up Store-এ!

শুধু iQOO Neo 10R নয়, iQOO 13-ও এই ইভেন্টে প্রদর্শিত হচ্ছে। আপনি চাইলে এখান থেকে সরাসরি iQOO 13 বুক করতে পারেন। বিশেষ সুবিধা হিসেবে Online অর্ডার করলে Free TWS Earbuds উপহার হিসেবে পাওয়া যাবে!

iQOO Students Programme-এ রেজিস্টার করলে, ছাত্র-ছাত্রীরা বিশেষ গিফট এবং Give away-এর সুবিধাও পাবে!

Tech Lover & Gamer-রা Event টি Miss করবেন না!

iQOO Arena শুধুমাত্র একটি স্মার্টফোন প্রদর্শনের স্থান নয়, বরং এটি iQOO-র পারফরম্যান্স এবং ইনোভেশনের প্রতি কমিটমেন্টের প্রমাণ। Neo 10R-এর High FPS ক্ষমতা ও রিয়েল-ওয়ার্ল্ড সেটিংসে এর পারফরম্যান্স সরাসরি দেখার এই সুযোগটি মিস করলে কিন্তু আফসোস করতে হবে!

এই মুহূর্তে

আগস্ট ২০২৬-এ আসছে Google Pixel 11, Vivo S2 সহ ৫টি সেরা smartphones launching in August 2026: সম্পূর্ণ তালিকা!

Hugging Face প্ল্যাটফর্মে ভয়ঙ্কর AI Deepfake-এর রমরমা: নারী ও শিশুদের টার্গেট করে তৈরি হচ্ছে অশালীন ছবি

ভারতীয় বিমান বাহিনী চালু করলো ‘সংকল্প-২০২৬’: রুশ যুদ্ধবিমানের দেশীয়করণে নতুন দিগন্ত

মহাকাশে আত্মনির্ভর ভারত: নভোচারী প্রযুক্তির দেশীয় উন্নয়নে জোরালো পদক্ষেপ