বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা Belkin ভারতে লঞ্চ করলো তাদের নতুন SoundForm Rhythm True Wireless Earbuds। অত্যাধুনিক Bluetooth 5.3 কানেক্টিভিটি, Environmental Noise Cancellation (ENC), এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সুবিধাসহ এই Earbuds টির দাম মাত্র ₹2,499।
প্রধান ফিচারসমূহ
- 28 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ
Belkin জানিয়েছে, নতুন SoundForm Rhythm Earbuds একবার চার্জে 8 ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে, এবং চার্জিং কেসের মাধ্যমে অতিরিক্ত 20 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। অর্থাৎ, মোট 28 ঘণ্টা পর্যন্ত চলবে এটি। - ফাস্ট চার্জিং সাপোর্ট
Earbuds টিতে USB-C ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে, যার ফলে মাত্র 10 মিনিটের চার্জে 90 মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে। - ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি
একসঙ্গে দুটি ডিভাইসে কানেক্ট করা যাবে এই Earbuds, যা একাধিক ডিভাইস ব্যবহারকারীদের জন্য বেশ সুবিধাজনক। - Environmental Noise Cancellation (ENC)
Earbuds টিতে ENC প্রযুক্তি সংযুক্ত রয়েছে, যা চারপাশের অতিরিক্ত শব্দ কমিয়ে ক্রিস্টাল-ক্লিয়ার কলিং অভিজ্ঞতা প্রদান করবে। - IPX5 ওয়াটার রেসিস্ট্যান্স
Earbuds টিতে IPX5 রেটিং রয়েছে, যা এটিকে ঘাম ও জলের ছিটা থেকে সুরক্ষিত রাখবে। এটি স্পোর্টস ও ফিটনেস ব্যবহারকারীদের জন্য উপযুক্ত। - মজবুত ডিজাইন
Belkin দাবি করেছে যে, এই Earbuds ও চার্জিং কেসটি দুর্ঘটনাবশত পড়ে গেলেও তা সহজে নষ্ট হবে না।
দাম ও কিভাবে পাবেন
Belkin SoundForm Rhythm Earbudsটি ₹2,499 দামে বাজারে আনা হয়েছে, যা বাজেট ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত বিকল্প। এটি Amazon এবং Belkin-এর অফলাইন স্টোরে পাওয়া যাবে।
এছাড়াও, Belkin এই Earbuds-এর সাথে দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য একটি অতিরিক্ত সুবিধা। সংস্থার Echo-friendly উদ্যোগের অংশ হিসেবে, প্যাকেজিংটি সম্পূর্ণ প্লাস্টিক-মুক্ত রাখা হয়েছে।