মাত্র 6000 টাকায় Lava নিয়ে এলো নতুন স্মার্টফোন, Yuva Smart!

Feature T&L

ভারতীয় স্মার্টফোন সংস্থা Lava এবার বাজেট গ্রাহকদের জন্য তাদের জনপ্রিয় Yuva সিরিজে নিয়ে এলো নতুন একটি ডিভাইস—Lava Yuva Smart। গত মাসে Lava Yuva 2-এর 5G সংস্করণ লঞ্চের পর এবার এসেছে এই 4G ফোন। চলুন, এই ফোনটির বিশদ বিবরণ জেনে নেওয়া যাক।

Lava Yuva Smart-এর স্পেসিফিকেশন

Lava Yuva Smart-এ রয়েছে Unisoc 9863A প্রসেসর, যা একটি 28nm Octa-core চিপ। এতে PowerVR GE8322 GPU ব্যবহৃত হয়েছে। ফোনটি Android 14 Go Edition-এ চলে, যা স্বল্প RAM-যুক্ত ডিভাইসের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

ফোনটিতে একক স্টোরেজ বিকল্পে 3 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। তবে একটি microSD card ব্যবহার করে স্টোরেজ 512 GB পর্যন্ত বাড়ানো যাবে। আরও ভালো মাল্টিটাস্কিংয়ের জন্য 3 GB virtual RAM সুবিধাও রাখা হয়েছে।

ডিসপ্লে এবং ক্যামেরা

Lava Yuva Smart-এ রয়েছে 6.75-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে (720 x 1600 পিক্সেল রেজোলিউশন) এবং 60 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লেটি 2.5D গ্লাস দ্বারা সুরক্ষিত।
ফোনের পেছনে রয়েছে 13 MP AI ডুয়াল ক্যামেরা, আর সামনে 5 MP সেলফি ক্যামেরা, যা ভিডিও কলের জন্যও ব্যবহার করা যাবে।

ব্যাটারি এবং সংযোগ সুবিধা

Lava Yuva Smart-এ আছে 5000 mAh ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘক্ষণ ব্যবহারযোগ্য। এতে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

ফোনটি 4G/3G/2G নেটওয়ার্ক সাপোর্ট, Wi-Fi 5, Bluetooth 4.2, GPS, এবং USB Type-C পোর্ট-সহ অন্যান্য প্রয়োজনীয় সংযোগ সুবিধা প্রদান করে। এছাড়া 3.5mm হেডফোন জ্যাক, FM রেডিও, এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডারও রয়েছে।

ডিভাইসের মাপ ও ওজন: ফোনটির মাপ 164.96 x 76.1 x 8.8 mm., আর ওজন 193.3 gram

দাম এবং কালার অপশন

Lava Yuva Smart ভারতের বাজারে মাত্র 6,000 ভারতীয় টাকায় লঞ্চ করা হয়েছে। ফোনটি Glossy White, Glossy Blue, এবং Glossy Lavender এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।

ওয়ারেন্টি

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা হিসেবে Lava দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি এবং ফ্রি হোম সার্ভিস

এই মুহূর্তে

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে

ভারতে ভিনফাস্ট VF MPV 7 লঞ্চ হল: দাম ২৪.৪৯ লক্ষ টাকা