POCO X7 Series: আর কিছুক্ষণ পরেই বাজারে লঞ্চ হবে এই ফোনগুলি, তার আগেই জানুন সাম্ভাব্য দাম

Feature T&L

আজ, ভারতের বাজার এবং গ্লোবাল প্ল্যাটফর্মে POCO X7 সিরিজের আনুষ্ঠানিক লঞ্চ হতে চলেছে। POCO X7 সিরিজে থাকছে দুটি মডেল – POCO X7 এবং POCO X7 Pro, যা পূর্বের POCO X6 সিরিজের উত্তরসূরি। লঞ্চ ইভেন্টের আগে, আসুন এই সিরিজের প্রত্যাশিত দাম, স্পেসিফিকেশন এবং ইভেন্ট লাইভ স্ট্রিমিংয়ের পদ্ধতি সম্পর্কে জেনে নিই।

লাইভ স্ট্রিম কীভাবে দেখবেন

ভারতে POCO X7 সিরিজের লঞ্চ ইভেন্ট সরাসরি সম্প্রচারিত হবে কোম্পানির ইউটিউব চ্যানেলে। ইভেন্ট শুরু হবে সন্ধ্যা 5:30 মিনিটে। লাইভ স্ট্রিমিং দেখতে, ইউটিউবে কোম্পানির চ্যানেলে নজর রাখুন।

POCO X7 সিরিজের সম্ভাব্য দাম

POCO X7 Pro-এর বেস মডেলের দাম 25,000 টাকা থেকে 27,000 টাকার মধ্যে হতে পারে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে, POCO X7-এর দাম 20,000 থেকে 22,000 টাকার মধ্যে হতে পারে। এর আগে POCO X6 সিরিজের দাম ছিল 26,999 টাকা থেকে শুরু। লঞ্চের পরে এই দুটি মডেল Flipkart-এ উপলব্ধ থাকবে।

POCO X7 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: POCO X7-এ থাকছে 1.5K 3D কার্ভড AMOLED ডিসপ্লে, 3000 নিট পিক ব্রাইটনেস, HDR10+, Dolby Vision এবং Corning Gorilla Glass Victus 2 প্রটেকশন। Pro মডেলে থাকবে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে।
  • প্রসেসর: POCO X7-এ থাকবে MediaTek Dimensity 7300 Ultra SoC এবং Pro মডেলে Dimensity 8400-Ultra
  • ক্যামেরা: POCO X7-এ থাকবে 50MP Sony LYT600 প্রধান সেন্সর (OIS+EIS), 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং সেলফির জন্য 20MP ফ্রন্ট ক্যামেরা
  • ব্যাটারি: POCO X7 Pro-এ থাকবে 6,550mAh ব্যাটারি এবং 90W দ্রুত চার্জিং। স্ট্যান্ডার্ড X7-এ 5,110mAh ব্যাটারি
  • ওএস: POCO X7 Pro ভারতে HyperOS 2.0 নিয়ে আসবে।

এই মুহূর্তে

আগস্ট ২০২৬-এ আসছে Google Pixel 11, Vivo S2 সহ ৫টি সেরা smartphones launching in August 2026: সম্পূর্ণ তালিকা!

Hugging Face প্ল্যাটফর্মে ভয়ঙ্কর AI Deepfake-এর রমরমা: নারী ও শিশুদের টার্গেট করে তৈরি হচ্ছে অশালীন ছবি

ভারতীয় বিমান বাহিনী চালু করলো ‘সংকল্প-২০২৬’: রুশ যুদ্ধবিমানের দেশীয়করণে নতুন দিগন্ত

মহাকাশে আত্মনির্ভর ভারত: নভোচারী প্রযুক্তির দেশীয় উন্নয়নে জোরালো পদক্ষেপ