Xiaomi Automotive-এর সাফল্যের নতুন অধ্যায়: মার্চ 2024-এ লঞ্চ করেই SU7 EV এর 1,35,000 ইউনিট ডেলিভারির রেকর্ড!

Feature T&L

চীনের ইলেকট্রনিক্স জায়ান্ট Xiaomi ইঙ্ক-এর EV ডিভিশন, Xiaomi Automotive, 2024 সাল শেষ করলো এক অনন্য সাফল্যের সঙ্গে। বছরের শেষ পর্যন্ত তাদের ফ্ল্যাগশিপ মডেল Xiaomi SU7 EV-এর 1,35,000 ইউনিট ডেলিভারি সম্পন্ন হয়েছে। মাত্র মার্চ ২০২৪-এ বাজারে আসার পর এই মডেল এমন সাড়া ফেলেছে যে, শাওমির লক্ষ্য এখন 2025 সালে ডেলিভারির সংখ্যা 3,00,000-এ নিয়ে যাওয়া।

দ্রুত উত্থানের গল্প

Xiaomi Automotive যাত্রা শুরু করেছিল মাত্র তিন বছর আগে, যখন ইলেকট্রনিক্স নির্মাতা শাওমি ইঙ্ক EV মার্কেটে প্রবেশের ঘোষণা করে। তাদের প্রথম মডেল SU7 EV, 2024-এর মার্চে লঞ্চ হওয়ার মাত্র 27 মিনিটেই 50,000-এর বেশি অর্ডার পায়।

প্রাথমিকভাবে 2024 সালে 60,000 ইউনিট ডেলিভারির লক্ষ্যমাত্রা থাকলেও, SU7 এর চাহিদা এতটাই বেশি ছিল যে কোম্পানিকে উৎপাদন ক্ষমতা বাড়াতে হয়। জুলাই 2024-এর মধ্যে শাওমি তাদের উৎপাদন লাইন উন্নত করে এবং নভেম্বরের মাঝামাঝি 1,00,000 ইউনিট ডেলিভারি অতিক্রম করে।

2025 সালের পরিকল্পনা

শাওমি ইতিমধ্যে তাদের দ্বিতীয় মডেল YU7 SUV উন্মোচন করেছে, যা 2025 সালের গ্রীষ্মে বাজারে আসবে। এছাড়া, বেইজিংয়ে শাওমির উৎপাদন সুবিধার দ্বিতীয় ধাপ 2025 সালের জুনের মধ্যে সম্পূর্ণ হতে চলেছে। এই নতুন পর্যায় চালু হলে, শাওমি প্রতি বছর 3,00,000 গাড়ি উৎপাদন করতে পারবে।

ভবিষ্যতের সম্ভাবনা

বর্তমান পরিস্থিতি বলছে, শাওমির 2025 সালের লক্ষ্যমাত্রা শুধুমাত্র অর্জন করা নয়, বরং সময়ের আগেই পূরণ করার সম্ভাবনা রয়েছে। Lei Jun, শাওমির প্রতিষ্ঠাতা ও CEO, আত্মবিশ্বাসী যে কোম্পানির এই গতি বজায় থাকবে।

এই মুহূর্তে

আজ ভারতে আসছে OnePlus N6x: 7,000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজেট স্মার্টফোন

গুগল পে-তে যুগান্তকারী AI ফিচার ‘Ask Google Pay’: ভারতে খরচ ট্র‍্যাক করা এবার আরও বুদ্ধিমান!

Xiaomi SkyNomad Series: আসছে নতুন প্রজন্মের ফ্যামিলি SUV, যা বদলে দেবে ভ্রমণের অভিজ্ঞতা!

Google Pixel Watch 5 নিয়ে নতুন খবর: লিক হল ডিজাইন ও ফিচারের খুঁটিনাটি!