Redmi A4 5G: মাত্র ₹8,499-এ পকেট-ফ্রেন্ডলি 5G স্মার্টফোন 

Feature T&L

Xiaomi সম্প্রতি ঘোষণা করেছে তাদের নতুন বাজেট-ফ্রেন্ডলি 5G স্মার্টফোন Redmi A4 5G লঞ্চ করছে। তবে লঞ্চের সময় ডিভাইসটির বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। তবে সূত্রের মাধ্যমে এর সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম জানা গেছে।

দাম ও কোথায় পাবেন

Redmi A4 5G ভারতে ₹8,499-এ পাওয়া যাবে, যেখানে 4 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট অন্তর্ভুক্ত থাকবে। লঞ্চ অফার এবং ডিসকাউন্ট প্রয়োগ করার পর এই আকর্ষণীয় দামে পাওয়া যাবে। Redmi A3 4G-এর তুলনায় (যার দাম ছিল ₹8,299) নতুন A4 5G সামান্য বেশি দামি হলেও, এতে 5G কানেক্টিভিটির সুবিধা যোগ হয়েছে।

স্পেসিফিকেশন 

Redmi A4 5G তে রয়েছে 6.7 ইঞ্চির IPS LCD ডিসপ্লে যা 90 Hz রিফ্রেশ রেট সহ আসে, যা আগের 60Hz ডিসপ্লের তুলনায় আরও স্মুথ ভিজ্যুয়াল দেয়। Snapdragon 4s Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা 4 nm প্রসেসে নির্মিত এবং ভারতে প্রথমবারের মতো কোনো ফোনে এই প্রসেসর ব্যবহার হয়েছে।

ক্যামেরা সেকশনে, রয়েছে 50 MP রিয়ার ক্যামেরা (f/1.8 অ্যাপারচার) এবং 8 MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটি Android 14-এ চলে, যার উপর Xiaomi-র নতুন HyperOS 1.0 ইন্টারফেস দেওয়া হয়েছে। ব্যাটারি বিভাগে, ফোনটিতে 5000 mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং USB Type-C পোর্ট

Redmi A3 4G-এর সাথে তুলনা 

Redmi A3 4G-এর তুলনায় নতুন A4 5G-এ বড় পরিবর্তনগুলি হলো 5G কানেক্টিভিটি, 90Hz রিফ্রেশ রেট এবং আরও শক্তিশালী প্রসেসর। A3 4G-এ ছিল 60 Hz ডিসপ্লে এবং একটি Entry level 4G প্রসেসর। কিন্তু Redmi A4 5G, সামান্য দামের বৃদ্ধি সত্ত্বেও, আধুনিক ফিচার এবং উন্নত পারফরম্যান্সের মাধ্যমে বাজেট 5G মার্কেটে নতুন মাত্রা আনতে চলেছে।

কবে থেকে পাওয়া যাবে

Redmi A4 5G নভেম্বর থেকে ভারতের বাজারে উপলব্ধ হবে। 5G যুগে যারা এখনও ঢুকতে পারেন নি, তাদের জন্য এটি হতে পারে আদর্শ এবং পকেট-সাশ্রয়ী একটি অপশন।

এই মুহূর্তে

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!

OPPO Reno 16c Baby Monster এডিশন আসছে ভারতে, K-Pop ফ্যানদের জন্য থাকছে বিশেষ চমক!

আসছে Redmi K100 সিরিজ, Geekbench-এ দেখা মিলল ‘Snapdragon 8 Elite Gen 5’ প্রসেসরের!