চমক আসছে! Honor Magic7 Lite-এর স্পেসিফিকেশন এবং ডিজাইন ফাঁস

Feature T&L

বিশ্ব প্রযুক্তি জগতে উত্তেজনার হাওয়া বইছে, Honor Magic7 Lite নিয়ে নতুন তথ্য ফাঁস হয়েছে। সম্প্রতি এটি Geekbench প্ল্যাটফর্মে দেখা গেছে। টিপস্টার সুধাংশুর সৌজন্যে এর ডিজাইন এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। Honor Magic 7 এবং Magic 7 Pro ইতিমধ্যে চীনে লঞ্চ হয়েছে, তাই Magic7 Lite-এর লঞ্চ শীঘ্রই হবে বলে আশা করা যাচ্ছে। জেনে নিন নতুন চমকপ্রদ ফিচারগুলো।

ডিজাইন

Honor Magic7 Lite-এ থাকবে আকর্ষণীয় Curved ডিজাইন। সামনের দিকে পাতলা বেজেল এবং ফ্রন্ট ক্যামেরার জন্য একটি পিল-শেপ কাটআউট রয়েছে।

  • ডান দিকে ভলিউম এবং পাওয়ার বোতাম।
  • উপরের দিকে স্পিকার ভেন্ট এবং নিচে USB Type-C পোর্ট, সিম ট্রে, মাইক্রোফোন ও স্পিকার ভেন্ট।
  • পেছনে Curved ডিজাইনের সাথে বড় একটি গোলাকার মডিউলে 108MP প্রধান ক্যামেরা এবং LED Flash থাকবে।

ফোনটি Pink এবং Grey রঙে পাওয়া যাবে।

স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • ডিসপ্লে: 6.78 ইঞ্চি FHD+ AMOLED, 120Hz রিফ্রেশ রেট।
  • প্রসেসর: Qualcomm Snapdragon 6 Gen 1 SoC
  • মেমোরি: 8GB RAM এবং 512GB স্টোরেজ।
  • ক্যামেরা:
    • পিছনে: 108MP + 5MP ডুয়াল ক্যামেরা।
    • সামনে: 16MP সেলফি ক্যামেরা।
  • ব্যাটারি: 6,600mAh, 66W ফাস্ট চার্জিং।
  • অপারেটিং সিস্টেম: Android 14 ভিত্তিক MagicOS 8.0
  • অন্যান্য: আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টিরিও স্পিকার।

Geekbench-এ এই ফোনটি সিঙ্গেল-কোরে, 934 এবং মাল্টি-কোরে, 2768 স্কোর করেছে। যদিও আনুষ্ঠানিক লঞ্চের তারিখ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে, এটি জানুয়ারিতে আসতে পারে। ভারতীয় বাজারে এটি আসবে কি না, তা এখনও অনিশ্চিত। Honor Magic7 Lite-এর আকর্ষণীয় ডিজাইন ও শক্তিশালী স্পেসিফিকেশন প্রযুক্তিপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। এবার অপেক্ষা শুধু লঞ্চের।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে