Techne And Logos

দিনক্ষণ ফিক্সড! ভারতে আসছে Vivo X200 সিরিজ সাথে থাকছে দারুণ ফিচার

Feature T&L

Vivo X200 সিরিজের ভারত লঞ্চের তারিখ অবশেষে প্রকাশিত হয়েছে। Flipkart এবং Amazon-এ মাইক্রোসাইট চালু হওয়ার পর এটি নিশ্চিত হয়েছে। অক্টোবর মাসে প্রথম চীনে উন্মোচিত এই সিরিজ সম্প্রতি Malaysia-তে গ্লোবাল ডেবিউ করেছে। ভারতে কেবল Vivo X200 এবং X200 Pro লঞ্চ হবে।

লঞ্চ ডেট এবং প্রথম সেল

Vivo X200 সিরিজ ভারতে লঞ্চ হবে 12 ডিসেম্বর, দুপুর 12টা IST। উল্লেখ্য, এর আগের সিরিজ Vivo X100 ভারতে জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, লঞ্চের এক সপ্তাহ পর অর্থাৎ 19 ডিসেম্বর থেকে প্রথম সেল শুরু হবে।

Vivo X200 সিরিজের ফিচার

Vivo X200 সিরিজের স্পেসিফিকেশন ভারতে গ্লোবাল মডেলের মতোই হবে বলে আশা করা হচ্ছে।

  • ডিসপ্লে: Vivo X200-এ রয়েছে 6.67-ইঞ্চি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, আর Pro মডেলে 6.78-ইঞ্চি ডায়নামিক 0.1Hz-120Hz ডিসপ্লে।
  • প্রসেসর: এই সিরিজ চলে MediaTek Dimensity 9400 ফ্ল্যাগশিপ চিপসেটে।
  • অপারেটিং সিস্টেম: Android 15 ভিত্তিক Funtouch OS 15।
  • ক্যামেরা:
    • X200 Pro: 50 megapixel Sony LYT-818 প্রাইমারি সেন্সর, 50 Megapixel আলট্রা-ওয়াইড এবং 200 megapixel Zeiss APO টেলিফটো লেন্স।
    • X200: 50 megapixel Sony IMX921 প্রাইমারি সেন্সর, 50 megapixel আলট্রা-ওয়াইড এবং ৫০MP Sony IMX882 টেলিফটো লেন্স।
    • সামনের ক্যামেরা: 32 megapixel।
  • ব্যাটারি:
    • X200: 5,800 mAh, 90 W ফাস্ট চার্জিং।
    • X200 Pro: 6000 mah, একই চার্জিং ক্ষমতা।

ভারতে সম্ভাব্য দাম

ভারতীয় বাজারে সিরিজটির দাম সম্পর্কে স্পষ্ট তথ্য এখনও জানা যায়নি। Malaysia-তে X200 এর দাম শুরু 3,599 মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ₹72,200) এবং X200 Pro এর দাম 4,699 রিঙ্গিত (প্রায় ₹94,200)। ভারতে আগের X100 সিরিজের দাম শুরু হয়েছিল ₹63,999 থেকে।

এই মুহূর্তে

ভারতের ২০,০০০ কোটি টাকার হালকা হেলিকপ্টার প্রকল্পের অনুমোদন, প্রতিরক্ষা খাতে নতুন দিগন্ত

Xiaomi 18 Pro এবং 18 Pro Max-এর আগাম ঝলক: ফাঁস হল দাম ও নতুন ভেলভেট রেড রঙ!

Hero Karizma XMR 250 লাল রঙে ডিলারশিপে! লঞ্চের দিনক্ষণ কি তবে আসন্ন?

Motorola Edge 70 Neo আসছে ভারতে! ফাঁস হল শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরার খুঁটিনাটি