প্রযুক্তিপ্রেমীদের জন্য দারুণ খবর! OnePlus 13 আগামী 2025 সালের জানুয়ারিতে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি কোম্পানির ওয়েবসাইটে এই খবর নিশ্চিত করা হয়েছে। অত্যাধুনিক ফিচার ও অসাধারণ ডিজাইনের এই ফোনটি ইতিমধ্যেই কৌতূহল সৃষ্টি করেছে।
তিনটি স্টাইলিশ রঙে
OnePlus 13 পাওয়া যাবে তিনটি নতুন রঙে: Midnight Ocean, Black Eclipse, এবং Arctic Dawn। বিশেষ করে Midnight Ocean মডেলে প্রথমবারের মতো micro-fiber vegan leather ব্যবহার করা হয়েছে, যা দাগ ও স্ক্র্যাচ প্রতিরোধে সক্ষম। এটি IP68 + IP69 রেটিংযুক্ত OnePlus-এর প্রথম স্মার্টফোন।
বিশেষ অফার: মাত্র ১১ টাকায় ফোন!
OnePlus 13-এর প্রথম Bonus Drop Sale শুরু হবে 18 ডিসেম্বর সন্ধ্যা 6:30 টায়। ওয়েবসাইটে ‘Notify Me’ বাটনে ক্লিক করলে মাত্র ₹11 টাকায় এই ফোন কেনার সুযোগ পাওয়া যাবে। এছাড়া ₹3,000 মূল্যের OnePlus প্রোডাক্ট এবং 500 Red Coins জেতার অফারও রয়েছে।
ফিচারে চমক
- ডিসপ্লে: 6.82 ইঞ্চি 2K+ LTPO AMOLED, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট উজ্জ্বলতা।
- প্রসেসর: Snapdragon 8 Elite এবং Adreno 830 GPU।
- র্যাম ও স্টোরেজ: সর্বোচ্চ 24 GB RAM এবং 1TB UFS 4.0 স্টোরেজ।
- ব্যাটারি: 6000 mAh, 100W SuperVOOC ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং।
- ক্যামেরা:
- পেছনে: 50 MP মেইন, 50 MP আল্ট্রা-ওয়াইড, 50 MP টেলিফটো (120X ডিজিটাল জুম)।
- সামনে: 32 MP সেলফি ক্যামেরা।
সম্ভাব্য দাম
ভারতে OnePlus 13-এর দাম হতে পারে প্রায় ₹70,000। সঠিক মূল্য ও প্রি-বুকিং ডিটেইল জানার জন্য ওয়েবসাইটে নজর রাখুন।
নতুন বছরে OnePlus 13 হতে চলেছে প্রযুক্তি জগতের অন্যতম আলোচিত ডিভাইস। তাই আপনার হাতছাড়া করবেন না এই সুযোগ!