বাজারমুখী OnePlus 13R: দাম, ফিচার, এবং লঞ্চের তারিখ নিয়ে উন্মাদনা তুঙ্গে

Feature T&L

সোশ্যাল মাধ্যমে OnePlus 13 নিয়ে যে উন্মাদনা শুরু হয়েছিল, তা এবার নতুন OnePlus 13R-এর খবরে আরও বাড়ছে। সম্প্রতি এই স্মার্টফোন নিয়ে একাধিক গুজব ও লিক সামনে এসেছে, যেখানে ডিজাইন, ডিসপ্লে, প্রসেসরসহ নানা ফিচার নিয়ে আলোচনা হয়েছে। এবার একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, OnePlus 13R-এর প্রধান বৈশিষ্ট্যগুলি কী হতে পারে। জনপ্রিয় টিপস্টার Digital Chat Station জানিয়েছেন, OnePlus একটি নতুন Ace ডিভাইস তৈরি করছে, যা ভারতে R মডেল নামে আসবে।

OnePlus 13R-এর সম্ভাব্য ফিচার 

লিক অনুযায়ী, OnePlus Ace 5 মডেলটি আন্তর্জাতিক বাজারে OnePlus 13R নামে লঞ্চ হবে। OnePlus 12R, যা এখনও পর্যন্ত 40,000 টাকার মধ্যে অন্যতম সেরা ফোন, তার থেকে এই নতুন মডেলে আরও উন্নত ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রথমেই উল্লেখযোগ্য হলো, Qualcomm SM8750 চিপসেট দিয়ে এই ফোনটি আসবে, যা সম্ভবত Snapdragon 8 Gen 4। সাধারণত R মডেলগুলিতে পুরনো ভার্সানের  প্রসেসর ব্যবহৃত হয়, তাই Snapdragon 8 Gen 2 থাকার কথা ছিল। কিন্তু Gen 4 ব্যবহারের গুজব ফোনটির দাম বাড়াতে পারে

OnePlus 13R-এ থাকবে 1.5K BOE X2 প্যানেল সহ একটি উন্নতমানের ডিসপ্লে। ক্যামেরা বিভাগেও বড় পরিবর্তন দেখা যাবে 50 Megapixel Sony IMX906 প্রাইমারি ক্যামেরা এবং 50 Megapixel Samsung JN1 টেলিফটো ক্যামেরা। এছাড়া, শক্তিশালী 6000 mAh ব্যাটারি থাকবে এই ডিভাইসে।

সম্ভাব্য দাম ও লঞ্চের তারিখ 

এই উন্নত ফিচারগুলির জন্য OnePlus 13R-এর দাম 50,000 টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে, OnePlus 13 সিরিজ আগামী বছরের 30 জানুয়ারি নাগাদ ভারতে লঞ্চ হতে পারে, ঠিক যেমন গত বছর OnePlus 12 লঞ্চ হয়েছিল।

এই নতুন ফোনের লিক টি ইতিমধ্যেই প্রযুক্তির বাজারে আলোড়ন তৈরি করেছে, আর এর দাম ও ফিচার নিয়েও আগ্রহ রয়েছে স্মার্টফোন প্রেমীদের মধ্যে।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে