AI (Artificial Intelligence) প্রযুক্তি এখন আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। তবে স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপ ছাড়াও এমন কিছু AI ডিভাইস রয়েছে, যা প্রযুক্তি প্রেমীদের মুগ্ধ করবে। দেখে নিন এই পাঁচটি চমকপ্রদ গ্যাজেট।
1. Ray-Ban Meta Glasses
Meta-এর Ray-Ban Meta Glasses দেখতে একেবারেই সাধারণ Ray-Ban চশমার মতো। এটি ছবি তোলা, গান শোনা, এবং Meta AI অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে বিভিন্ন তথ্য জানার সুযোগ দেয়।
সবচেয়ে আকর্ষণীয় দিক হল, Meta সফটওয়্যার আপডেটের মাধ্যমে চশমাটির ফিচার উন্নত করছে। Black Friday Sale-এ এটি মাত্র $239 (ভারতীয় মুদ্রায় প্রায় 20,300/-)-এ পাওয়া যাচ্ছে।
2. Rabbit R1
Rabbit R1, উজ্জ্বল কমলা রঙের একটি ছোট্ট ডিভাইস, যা ক্যামেরা এবং ডুয়াল মাইক্রোফোন দিয়ে সজ্জিত। এটি অডিও রেকর্ডিং, টাইমার সেট করা এবং সার্চ রেজাল্ট দেখানোর মতো কাজ করতে পারে। যদিও এর কার্যকারিতা এখনও পুরোপুরি নিখুঁত নয়, তবে এটি AI-এর প্রাথমিক ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয়। দাম: $200 (ভারতীয় মুদ্রায় প্রায় 17,100/-) ।
3. Bee Wristband
Bee Wristband একটি স্মার্ট ওয়্যারেবল, যা Generative AI দিয়ে তৈরি। এটি ব্যবহারকারীর কথোপকথন বিশ্লেষণ করে সংক্ষেপে নোট তৈরি করে। এটি 80টি ভাষা বুঝতে পারে এবং Google ও Gmail অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করে। এর দাম $50 (ভারতীয় মুদ্রায় প্রায় 4300/-), তবে Advanced Memory পেতে $15 (ভারতীয় মুদ্রায় প্রায় 1300/-) সাবস্ক্রিপশন লাগবে।
4. Google Pixel Buds Pro 2
Google-এর Pixel Buds Pro 2 কেবল গান শোনার জন্য নয়। এতে Gemini AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা নতুন ধরনের ইন্টারঅ্যাকটিভ AI অভিজ্ঞতা দেয়।
“Let’s talk” কমান্ড ব্যবহার করে আপনি সরাসরি Google Assistant-এর সঙ্গে কথা বলতে পারবেন। তবে প্রযুক্তি এখনও উন্নত করার পর্যায়ে রয়েছে।
5. Kindle Scribe (2024)
Amazon-এর নতুন Kindle Scribe, E-reader ও ট্যাবলেটের মিশ্রণ। এর Refined Writing ফিচার আপনার হাতের লেখা আরও সুস্পষ্ট করে তোলে এবং Summarise ফিচার আপনার নোটগুলোর মূল পয়েন্ট এক পৃষ্ঠায় তুলে ধরে। এটির দাম $399 (ভারতীয় মুদ্রায় প্রায় 34,500/-)।
এই ডিভাইসগুলো AI প্রযুক্তির সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছে। প্রযুক্তিপ্রেমীদের জন্য এগুলো নিঃসন্দেহে অনুপ্রেরণার!