ফের নতুন ফিচার! WhatsApp-এ আসছে QR Code স্ক্যান করে Channel Join করার সুবিধা

Feature T&L

WhatsApp শীঘ্রই নিয়ে আসছে এমন একটি ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা QR Code স্ক্যান করে সরাসরি Channel- যোগ দিতে পারবেন। এই নতুন ফিচারটি বর্তমানে ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং এটি ব্যবহারকারীদের নতুন Channel খুঁজে পাওয়া এবং ফলো করার পদ্ধতিকে আরও সহজ করবে।

WABetaInfo-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই ফিচারটি বর্তমানে WhatsApp Beta-র সর্বশেষ সংস্করণে উপলব্ধ, যা Android এবং iOS ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ফোনের ক্যামেরা ব্যবহার করে QR Code স্ক্যান করলে ব্যবহারকারীরা সরাসরি ওই Channel-এ চলে যেতে পারবেন। পছন্দ হলে সেখানে যোগ দেওয়ারও সুযোগ থাকবে।

একটি Channel-এর QR Code অ্যাক্সেস করতে হলে, প্রথমে ওই Channel-এ যান, তারপর উপরের ডানদিকের তিনটি ডট বাটনে ক্লিক করে Share Menu-তে যান। সেখানে একটি অপশন থাকবে QR Code জেনারেট এবং প্রদর্শনের, যা সরাসরি ওই Channel-এ যাওয়ার শর্টকাট হিসেবে কাজ করবে।

Channel শেয়ার করার প্রচলিত পদ্ধতি, যেমন লিঙ্ক কপি এবং পেস্ট করার তুলনায় এই নতুন পদ্ধতিটি অনেক সহজ। বিশেষত, যখন যার সঙ্গে শেয়ার করবেন তিনি আপনার সামনে থাকেন।

ব্যবসায়ীদের জন্য এই ফিচারটি আরও বেশি কার্যকর হতে পারে। তারা এই QR Code-টি Business Card, Poster এবং Flyer-এর মতো বিভিন্ন জায়গায় প্রিন্ট করতে পারবেন, যা তাদের ব্যবসার প্রসারে নতুন মাত্রা যোগ করবে। তবে, বর্তমানে এই ফিচারটি শুধুমাত্র Beta সংস্করণে উপলব্ধ। এটি কখন Stable Version-এ রোল আউট হবে তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে WhatsApp একাধিক নতুন ফিচার এনেছে। এর মধ্যে রয়েছে Voice Message ট্রান্সক্রাইব করার সুবিধা এবং ফরওয়ার্ড করার সময় Custom Message যোগ করার অপশন। QR Code ফিচারটি WhatsApp-এর এই আপডেটগুলোর তালিকায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple