কলকাতায় প্রথমবারের মতো শুরু হলো Yulu-র শেয়ারড ইলেকট্রিক মোবিলিটি পরিষেবা। পূর্ব ভারতের বাজারে প্রবেশের জন্য এই উদ্যোগটি নেওয়া হয়েছে, যেখানে Electrie নামের একটি সংস্থা এটি পরিচালনা করবে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট Soham Misra-র প্রতিষ্ঠিত Electrie এই প্রকল্পের দায়িত্ব নিয়েছে।
Yulu-র DeX GR ইলেকট্রিক ভেহিকল (EV) কলকাতার Topsia, Ballygunge, Park Street এবং Jadavpur অঞ্চলে চালু করা হবে। ভবিষ্যতে এই পরিষেবার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শহরের ঘন বসতি, ই-কমার্সের চাহিদা, পরিবেশ সচেতন মানসিকতা এই উদ্যোগকে আরও কার্যকর করে তুলেছে। আগামী ছ’মাসে, Electrie প্রায় 1000 ডেলিভারি রাইডারকে অন্তর্ভুক্ত করতে চায়, যারা Swiggy, Zomato, Blinkit, Zepto এবং Amazon-এর মতো প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন।
Yulu-র সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও Amit Gupta বলেছেন, “কলকাতা পরিবেশ সচেতনতার জন্য আদর্শ। Soham Misra-র সঙ্গে কাজ করে আমরা এই অঞ্চলসহ পূর্ব ভারতে EV-কে উচ্চতায় নিয়ে যেতে পারব।” তিনি আরও জানান, Yulu দেশজুড়ে আরও উদ্যোক্তাদের সঙ্গে কাজ করতে চায়, যাতে যাতায়াতের জন্য পরিবেশবান্ধব EV গুলিকে জনপ্রিয় করা যায়।
Soham Misra, Electrie-র প্রতিষ্ঠাতা, জানিয়েছেন, “আমাদের লক্ষ্য পূর্ব ভারতে ব্যাটারি চালিত গাড়ির মাধ্যমে পরিবহন পরিষেবা, বিক্রয়, অপারেশন এবং রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ পরিষেবা প্রদানকারী হওয়া।”
কলকাতায় তিনটি Battery Swapping Station স্থাপন করা হয়েছে Yuma Energy-র সহযোগিতায়। এগুলি Central, East এবং South Kolkata-তে অবস্থিত। ভবিষ্যতে পরিষেবা Rajarhat, Salt Lake, New Town, Howrah এবং North ও South 24 Parganas-এ প্রসারিত করা হবে।
Yulu-র প্রযুক্তি-নির্ভর প্ল্যাটফর্ম দ্রুত ডেলিভারি খরচ 30-40% কমিয়ে কার্যক্ষমতা বৃদ্ধি করেছে। ডেলিভারি রাইডারদের জন্য এটি এক সাশ্রয়ী এবং টেকসই বিকল্প হতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের।