2024 সালে Apple-এর এই গ্যাজেট গুলি গোপনে বন্ধ হচ্ছে!

Feature T&L

Apple প্রায়ই তাদের পুরোনো গ্যাজেট গুলো বন্ধ করে নতুন সংস্করণ চালু করে। 2024 সালেও এর ব্যতিক্রম হয়নি। এ বছর সংস্থাটি 15টি Gadget বন্ধ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য MacBook Air M1, M2 Mac mini এবং AirPods with Lightning Charging Port

কিছু পণ্য ছিল বহু বছরের পুরোনো, আবার কিছু মাত্র এক বছরও টেকেনি, যেমন FineWoven iPhone Case, যা এর আগের লেদার কেসের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।

যদিও Apple স্টোর থেকে এগুলো সরিয়ে নেওয়া হয়েছে, তবুও কিছু তৃতীয় পক্ষের বিক্রেতার মাধ্যমে এগুলো এখনও পাওয়া যাচ্ছে। তবে উৎপাদন বন্ধ হওয়ায় অদূর ভবিষ্যতে এ পণ্যগুলো বাজার থেকে পুরোপুরি হারিয়ে যাবে।

এখানে 2024 সালে Apple বন্ধ করা গ্যাজেট গুলির তালিকা দেওয়া হলো:

MacBook Air M1

একটি বিশেষ যুগের সমাপ্তি ঘটলো। MacBook Air M1 ছিল প্রথম Apple Silicon চিপযুক্ত এবং শেষ wedge-shaped ডিজাইনের MacBook Air। বর্তমানে third party বিক্রেতার মাধ্যমে এটি প্রায় 60,000 টাকায় পাওয়া যাচ্ছে। এই দামে এটি এখনও অন্যতম শক্তিশালী ল্যাপটপ।

iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max

প্রথম Apple Intelligence প্রযুক্তি ব্যবহার করা iPhone 15 Pro এবং 15 Pro Max বন্ধ করা হয়েছে iPhone 16 সিরিজ আসার পর। বর্তমানে Flipkart-এ এটি প্রায় 1,04,000 টাকায় পাওয়া যাচ্ছে।

FineWoven iPhone Case

পরিবেশবান্ধব এই বিকল্পটি genuine leather case এর জায়গা নিলেও টেকসই না হওয়ায় ব্যর্থ হয়েছে। ব্যবহারকারীরা অভিযোগ করেছেন যে এটি কয়েক মাসেই নষ্ট হয়ে যায়। ফলে Apple এটি বন্ধ করে দিয়েছে।

M2 Mac mini

Iconic M2 Mac mini-এর জায়গায় এসেছে M4 Mac mini। এর ছোট ও শক্তিশালী ডিজাইন ছাত্র ও ডেভেলপারদের মধ্যে বেশ জনপ্রিয়।

M3 iMac

M3 iMac-এর পরিবর্তে এসেছে M4 iMac। দেখতে প্রায় এক হলেও নতুন মডেলটি অনেক বেশি শক্তিশালী। এটি অফিস ও বাড়ির কাজের জন্য আদর্শ, এবং এর রঙিন ডিজাইন বেশ আকর্ষক।

iPhone 13

Amazon এবং Flipkart-এর Diwali Sale-এ ব্যাপক বিক্রিত হওয়া iPhone 13 বন্ধ করা হয়েছে iPhone 16 সিরিজের আগমনের পর। এটি এখনও একটি সাশ্রয়ী iPhone হিসেবে বেশ জনপ্রিয়।

M3 MacBook Pro

M4, M4 Pro এবং M4 Max চালিত নতুন সিরিজ চালুর কারণে বন্ধ হয়েছে M3 MacBook Pro। ডিজাইনে তেমন পার্থক্য না থাকলেও M4 সিরিজের পারফরম্যান্স অনেক উন্নত।

6th Gen iPad mini

অ্যাপলের নতুন Apple Intelligence প্রযুক্তির জন্য জায়গা করে দিতে 6th Gen iPad mini বন্ধ করা হয়েছে। ছোট কিন্তু শক্তিশালী ট্যাবলেটের ভক্তদের কাছে এটি বেশ জনপ্রিয় ছিল।

AirPods 2nd Generation এবং AirPods Max with Lightning Port

AirPods 2nd Generation এবং AirPods Max-এর জায়গায় এসেছে AirPods 4th Gen, যা নতুন ডিজাইন এবং উন্নত Active Noise Cancellation-এর সুবিধা দেয়।

Apple Watch Series 9

Apple Watch Series 9-এর পরিবর্তে Watch Series 10 এনেছে, যেখানে রয়েছে নতুন চিপ, বড় ডিসপ্লে, এবং উন্নত ব্যাটারি পারফরম্যান্স।

Apple তাদের পণ্যের উন্নতিতে সবসময়ই অগ্রণী। তবে এই গ্যাজেটগুলোর বন্ধ হওয়া প্রযুক্তি জগতে একটি যুগের সমাপ্তি হিসেবে বিবেচিত হবে। নতুন মডেলের আগমন ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা প্রদান করবে।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে