Amazon ভারতে চলতি বছরের শেষের দিকে বা 2025 সালের শুরুর দিকে Quick Commerce-এর বাজারে পা রাখতে চলেছে। The Economic Times-এর রিপোর্ট অনুযায়ী, নতুন পরিষেবা Tez চালু করার মাধ্যমে Amazon তার প্রথম পদক্ষেপ নেবে এই Quick Commerce সেক্টরে। এই পদক্ষেপটি Blinkit, Zepto, এবং Swiggy Instamart-এর মতো শক্তিশালী প্রতিযোগীদের সামনে দাঁড় করাবে Amazonকে।
মূলত 2025 সালের মার্চে Tez চালু করার পরিকল্পনা ছিল। তবে Amazon এখন launching প্রক্রিয়া এগিয়ে আনতে চাইছে। ডিসেম্বরে একটি মাসিক পর্যালোচনা বৈঠকে পরিকল্পনা চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। Tez-এর জন্য Amazon নতুন টিম তৈরি করছে এবং লজিস্টিক ইকো-সিস্টেম গড়ে তুলছে, যেখানে Dark Stores এবং Stock-Keeping ক্যাটেগরি অন্তর্ভুক্ত থাকবে। প্রাথমিকভাবে মুদি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়ে শুরু হবে পরিষেবা।
এদিকে, বাজারে প্রতিযোগিতা কঠিন। Flipkart ইতিমধ্যেই Minutes নামে দ্রুত ডেলিভারি পরিষেবা শুরু করেছে। BigBasket, যা Tata-র মালিকানাধীন, গত মাসে 900 কোটি টাকার সেলস করেছে। Tata Digital’s Neu Flash সম্প্রতি তার পরিষেবা বিস্তৃত করেছে।
অন্যদিকে, Zepto সম্প্রতি 350 মিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করে তার ক্যাশ রিজার্ভ 1 বিলিয়নের ওপরে নিয়ে গেছে। Blinkit-এর মূল সংস্থা Zomato শেয়ারহোল্ডারদের অনুমতি নিয়ে আরও 1 বিলিয়ন ডলার তোলার পরিকল্পনা করছে।
Morgan Stanley-এর মতে, Quick Commerce-এর বাজার 2030 সালের মধ্যে 25-55 বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। এমনকি 2026 সালের মধ্যে এটি ফুড ডেলিভারি সেক্টরকে ছাপিয়ে যেতে পারে।
Amazon তার খরচ কমাতে Bengaluru Headquarters স্থানান্তর করছে। আর্থিকভাবে, FY24-এ 25,406 কোটি টাকার আয় ও ক্ষতি 28% কমিয়ে 3,469 কোটি টাকায় নামিয়েছে Amazon।
Tez-এর মাধ্যমে Amazon ভারতের Quick Commerce-এর প্রতিযোগিতামূলক বাজারে তার জায়গা পোক্ত করার পরিকল্পনা করছে।