IPL 2025 নিলাম: ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন ক্রিকেটারকে কিনতে ঝাঁপাবে ফ্রাঞ্চাইসিগুলি

Feature T&L

আগামী November 24-25 তারিখে IPL 2025 নিলাম অনুষ্ঠিত হতে চলেছে Jeddah-তে। এই নিলামের তালিকায় যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের তারকা ক্রিকেটার Saurabh NetravalkarT20 World Cup 2024-এ তাঁর অসাধারণ পারফরম্যান্সের কারণে তিনি এখন ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু।

T20 World Cup 2024-এ Pakistan-এর বিরুদ্ধে লিগ ম্যাচে সুপার ওভারে 18 রান ডিফেন্ড করে ঐতিহাসিক জয় এনে দেন Netravalkar। পুরো টুর্নামেন্টে ছয়টি ম্যাচে তিনি 20.83 গড়ে মোট 6 টি উইকেট শিকার করেন।

কে এই Saurabh Netravalkar?

মুম্বাইয়ে জন্মগ্রহণ করা এই বাঁ-হাতি পেসার প্রথমে ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পান। 2010 Under 19 World Cup-এ ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করে তিনি নজর কাড়েন। তাঁর সেই দলের সতীর্থ ছিলেন Mayank Agarwal, KL Rahul, Harshal Patel, Jaydev Unadkat, এবং Sandeep Sharma, যারা পরে ভারতের সিনিয়র দলে সুযোগ পান।

Saurabh Netravalkar-এর বোলিং বৈশিষ্ট্য হলো বলকে উভয়দিকে সুইং করানোর ক্ষমতা এবং ধারাবাহিক লাইন ও লেংথ বজায় রাখা। মাত্র 17 বছর বয়সে তিনি Mumbai Ranji দলে জায়গা পান এবং ভারতীয় Under 19 দলের হয়ে খেলার সম্মান অর্জন করেন।

বর্তমানে San Francisco Bay Area-তে বসবাসকারী Netravalkar একজন সফল পেশাদারওOracle-এ সাত বছরের বেশি সময় ধরে কাজ করছেন তিনি। Computer Science-এ মাস্টার্স ডিগ্রিধারী এই ক্রিকেটার মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে Computer Engineering-এ স্নাতক সম্পন্ন করেছেন।

Jeddah-তে নজর থাকবে Netra-র উপর

বিশ্বকাপে খেলার দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এবছর IPL নিলামে Saurabh Netravalkar-এর জন্য ফ্রাঞ্চাইসি গুলির আগ্রহ থাকবে। এবার দেখার বিষয়, এই বাঁ-হাতি পেসারকে কোন দল কত বড় দর দিয়ে দলে টানতে পারে।

এই মুহূর্তে

আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয় অস্ত্রের নতুন পরিচয়: ‘আকাশ’ এখন ‘লুসান’, ‘পিনাকা’ ‘শান্ত’

আর্থিক জটিলতায় পাকিস্তানে J-10CE যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করল চীন

ভারতের মেগা রাফাল চুক্তি: ফ্রান্সকে LoR পাঠাল দিল্লি, ₹৩.২৫ লক্ষ কোটি টাকায় ৯৪টি যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই

Ai+ Chinese links controversy: নীরবতা ভাঙল Ai+, অভিযোগ এড়িয়ে ‘শিখছি’ বলল সংস্থা