Techne And Logos

শিক্ষকদের জন্য বিনামূল্যে AI প্রশিক্ষণ কোর্স চালু করল ChatGPT

Feature T&L

Sam Altman-এর নেতৃত্বে OpenAI এবং Common Sense Media যৌথভাবে শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং prompt engineering বিষয়ে একটি ফ্রি প্রশিক্ষণ কোর্স চালু করেছে। বুধবার এই উদ্যোগের ঘোষণা করা হয়, যার মূল লক্ষ্য শিক্ষকদের দায়িত্বশীলভাবে ও কার্যকরভাবে শ্রেণিকক্ষে AI ব্যবহার করার জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান করা।

বর্তমানে শিক্ষাব্যবস্থায় ChatGPT-এর মতো AI টুল ব্যবহারের প্রবণতা বেড়েছে। একদিকে যেমন এটি শিক্ষার্থীদের ও শিক্ষকদের কাজের ধরন পাল্টে দিচ্ছে  আবার একই সঙ্গে উঠছে প্রতারণা ও অনলাইনে প্রতারনার মতো সমস্যার আশঙ্কাও।

Common Sense Media-এর ওয়েবসাইটে পাওয়া এই কোর্সটি মূলত K-12 শিক্ষকদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে AI-এর ব্যবহারিক দিক সম্পর্কে বিশদে জানানো হয়েছে। শিক্ষকেরা শিখতে পারবেন কীভাবে OpenAI-এর ChatGPT ব্যবহার করে পাঠ্যক্রম তৈরি, আকর্ষণীয় কন্টেন্ট তৈরি এবং প্রশাসনিক কাজের পরিকাঠামো সহজ করা যায়।

OpenAI-এর শিক্ষাক্ষেত্রে দায়িত্বশীল AI ব্যবহারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা Leah Belsky বলেছেন, “আমার লক্ষ্য হলো প্রতিটি শিক্ষক ও শিক্ষার্থীর হাতে AI পৌঁছে দেওয়া এবং তাদের দায়িত্বশীলভাবে এটি ব্যবহার করার দক্ষতা শেখানো।” মূলত এই পরিষেবা প্রাথমিক ভাবে মার্কিন মুলুকে শুরু হতে পারে। পরবর্তীতে অন্যান্য দেশেও চালু হতে পারে।

2022 সালের নভেম্বরে ChatGPT চালুর পর এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। শিক্ষার্থীরা গণিত সমস্যার সমাধান থেকে প্রবন্ধ লেখার মতো কাজের জন্য এটি ব্যবহার করতে শুরু করেছে। তবে প্রথম দিকে এর অপব্যবহারের আশঙ্কায় কিছু স্কুল এটি নিষিদ্ধ করেছিল।

Microsoft দ্বারা সমর্থিত এবং শেষ ফান্ডিং রাউন্ডে $157 বিলিয়ন মূল্যে মূল্যায়িত OpenAI, এখন AI ব্যবহারের সঠিক পন্থা প্রচারের উপর জোর দিচ্ছে। শিক্ষাক্ষেত্রে AI-এর নৈতিক ও কার্যকর ব্যবহারের জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে।

Belsky আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে ChatGPT ব্যবহারের হার অত্যন্ত বেশি, এবং অনেক অভিভাবকই AI দক্ষতাকে ভবিষ্যতের চাকরির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে OpenAI আশা করছে, শিক্ষাব্যবস্থায় AI টুলগুলোকে গঠনমূলকভাবে ব্যবহার করা যাবে।

এই মুহূর্তে

ভারতীয় সেনা এবার ড্রোন-বিধ্বংসী কৌশলে নতুন দিশা, ব্যবহার করবে UAV-Launched Interceptor Drones

সাইবার সুরক্ষায় বিপ্লব আনছে গুগল জেমিনি ৪ কার্বন!

আফগান বাহিনীর পাল্টা হামলায় উত্তপ্ত পাক সীমান্ত: ড্রোন হামলার পর গোলাবর্ষণ

টোল প্লাজার কাছে বসবাসকারীদের জন্য সুখবর: আসছে ছাড়যুক্ত FASTag Local Pass