iPhone এর সবচেয়ে সাশ্রয়ী মডেল SE 4 আসতে পারে মার্চে, AI-এর বড় আপডেট নিয়ে !

Feature T&L

নতুন iPhone –এর জন্য আর 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। Apple আগামী বছরের মার্চেই iPhone SE 4 লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন Barclays এর বিশ্লেষক Tom O’Mallet। এই ফোনটি বাজেট-সেগমেন্টে Apple-এর পরবর্তী পদক্ষেপ, যা প্রিমিয়াম iPhone সিরিজের বাইরে অন্য ব্যবহারকারীদের টার্গেট করবে।

কী কী ফিচার পেতে পারেন iPhone SE 4-এ?

গুঞ্জন বলছে, iPhone SE 4 আগের মডেলগুলোর তুলনায় বড় আপগ্রেড নিয়ে আসবে। এটি দেখতে অনেকটাই iPhone 14-এর মতো হতে পারে।

সম্ভাব্য ফিচার:

  1. 6.1-ইঞ্চি OLED ডিসপ্লে: Face ID এবং সামনের ক্যামেরার জন্য থাকবে একটি নচ।
  2. A18 চিপসেট: iPhone 16 বেস মডেলের প্রসেসরের সঙ্গে মিল থাকবে, যা 8GB RAM এবং 128 GB স্টোরেজের সাথে আসতে পারে।
  3. 48MP রিয়ার ক্যামেরা: আরও পরিষ্কার ছবি তুলতে থাকবে 48MP রিয়ার ক্যামেরা এবং 12MP ফ্রন্ট ক্যামেরা।
  4. 5G মডেম: এই প্রথমবারের মতো SE সিরিজে আসছে Apple-এর ডিজাইন করা 5G মডেম।
  5. বড় ব্যাটারি: 3,279 mAh ব্যাটারি এবং দ্রুত চার্জিং-এর জন্য USB-C পোর্ট।

AI-চালিত নতুন ফিচার

নতুন iPhone SE 4-এ থাকবে উন্নত Apple Intelligence ফিচার। এর মধ্যে Siri-এর অ্যাডভান্সড ফাংশনালিটি, উন্নত প্রেডিক্টিভ টেক্সট এবং ছবি এডিটিং টুলের মতো ফিচার অন্তর্ভুক্ত থাকবে।

দাম

ভারতে iPhone SE 4 এর সম্ভাব্য দাম হতে পারে ₹48,000 থেকে ₹50,000। বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন খুঁজছেন? তাহলে iPhone SE 4 হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস।

এই মুহূর্তে

CMF Clip Pro ক্লিপ-অন ওয়্যারলেস ইয়ারবাড আসছে ৪ আগস্ট, নতুন ডিজাইনে চমক দেবে!

ভারতীয় নৌবাহিনীর IOR দাপটে নতুন মাত্রা: আসছে NASM-MR, BrahMos-NG ও Glidefire, তৈরি হচ্ছে ‘Indian Navy Layered Naval Firepower’

ইন্দো-প্যাসিফিকে নৌ প্রতিরক্ষা বাড়াতে ভারতের BrahMos ক্ষেপণাস্ত্রের দিকে নজর থাইল্যান্ডের

বিশ্বজুড়ে মেমরি চিপের আকাল, MacBook Air-এর জোগান নিয়ে উদ্বেগ!