Noise Buds Nero: স্টাইল আর প্রযুক্তির সংমিশ্রণ তাও বাজেটের মধ্যেই

Feature T&L

Noise নিয়ে এল নতুন TWS – Noise Buds Nero। আধুনিক ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা ও স্টাইলের কথা মাথায় রেখে ডিজাইন করা এই Earbud-এ মিলবে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি ও টেকসই পারফরম্যান্স।

এই Earbud-টির বিশেষ আকর্ষণ হলো এর ইউনিক rubberised finish case। এটি শুধু দেখতেই স্টাইলিশ নয়, বরং স্ক্র্যাচ ও ডাস্ট-প্রতিরোধী। ফলে প্রতিদিনের ব্যবহারে এটি বেশ আরামদায়ক ও সুবিধাজনক। একটানা 45 ঘণ্টা Playback time-এর সঙ্গে এটি নিশ্চিত করবে দীর্ঘ সময়ের বিনোদন। আর সব থেকে চমকপ্রদ বিষয় হলো, মাত্র 899 টাকায় এই Earbud-টি বাজারে পাওয়া যাচ্ছে।

Noise Buds Nero-র Quad Mic ENC প্রযুক্তি নিশ্চিত করে পরিষ্কার ভয়েস কল, এমনকি ব্যস্ত ও জোরালো পরিবেশেও। এতে থাকা 10 mm ডায়নামিক ড্রাইভার ব্যবহারকারীদের দেবে গভীর ও প্রাণবন্ত সাউন্ড কোয়ালিটি। গেমিং, মিউজিক কিংবা মুভি স্ট্রিমিং—সব ক্ষেত্রেই এর 40 মিলি সেকেন্ডের কম ল্যাটেন্সি এক চমৎকার অভিজ্ঞতা দেয়। উপরন্তু, Instacharge Technology-এর মাধ্যমে মাত্র 10 মিনিট চার্জ করেই পাওয়া যাবে 150 মিনিটের প্লেব্যাক টাইম।

ওয়ার্কআউট বা আউটডোর অ্যাডভেঞ্চারের সময় ব্যবহারকারীদের চিন্তামুক্ত রাখার জন্য IPX5 ওয়াটার রেসিস্ট্যান্স প্রযুক্তি যুক্ত করা হয়েছে। HyperSync TechnologyBluetooth v5.3 থাকায় ডিভাইসটি দ্রুত সংযোগ স্থাপন করে।

5টি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে Noise Buds NeroCharcoal Black, Snow White, Midnight Blue, Olive Green, এবং Deep Wine। এটি gonoise.comMyntra-তে পাওয়া যাচ্ছে। স্টাইল ও ইনোভেশনের সংমিশ্রণে এই TWS প্রযুক্তি-প্রেমীদের নতুন পছন্দ হতে চলেছে।

এই মুহূর্তে

Renault India September 2026 offers: বাম্পার ছাড় ডাস্টারে, অন্যান্য মডেলেও আকর্ষণীয় সুবিধা!

ভারতে এল কিয়া কার্নিভাল হাইব্রিড: বুকিং শুরু, প্রিমিয়াম MPV-তে নতুন চমক!

নতুন GE F404 ইঞ্জিনে তেজস মার্ক ১এ উৎপাদন গতি পেল, কিন্তু IAF-এর অপেক্ষা আরও দীর্ঘ

পুঁতিনের ব্যক্তিগত বুলেটপ্রুফ দুর্গ: Aurus Senat লিমুজিন, যা তাঁর সঙ্গে পাড়ি দেয় বিশ্বের পথে