Techne And Logos

সবথেকে বড় 13 ইঞ্চি Tablet স্ক্রীন নিয়ে আসছে OnePlus Pad Pro!

Feature T&L

টিপস্টার WHYLAB-এর রিপোর্ট অনুযায়ী, OnePlus তার ট্যাবলেট (Tablet) সিরিজ সম্প্রসারণের পথে এগোচ্ছে। নতুন OnePlus Pad Pro মডেলটি 13 ইঞ্চি ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে, যা প্রোডাক্টিভিটি, বিনোদন এবং ক্রিয়েটিভ কাজের জন্য বেশি স্ক্রিন স্পেস প্রদান করবে।

বর্তমান মডেলের মতোই এই নতুন ডিভাইসটিতে শক্তিশালী Snapdragon 8 Gen 3 চিপসেট থাকতে পারে, যা মাল্টিটাস্কিং এবং পারফরম্যান্সে উন্নতি করবে। তবে বড় মডেলের একটি বড় আপগ্রেড হলো এর 3840×2400 পিক্সেলের উচ্চ রেজোলিউশন, যা আরও তীক্ষ্ণ ভিজ্যুয়াল প্রদান করবে। যদিও ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা 600 Nits হতে পারে, যা আগের 12.1 ইঞ্চি মডেলের 900 Nits-এর তুলনায় কিছুটা কম। তবুও, এটি 144Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট বজায় রাখবে, যা স্মুথ ন্যাভিগেশনের অভিজ্ঞতা দেবে।

জুলাই মাসের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে, Oppo নতুন একটি ট্যাবলেট নিয়ে কাজ করছে, যা OnePlus Pad Pro-এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। সম্ভবত এটি “Oppo Pad 3” নামে লঞ্চ হবে। গুজব অনুযায়ী, ডিভাইসটি Gold এবং Blue রঙের বিকল্পে পাওয়া যাবে এবং এতে থাকবে 8 GB / 12 GB / 16 GB RAM এবং সর্বোচ্চ 512 GB স্টোরেজ।

অন্য ফিচারগুলি একই থাকলে, নতুন ট্যাবলেটে 4 স্পিকার সেটআপ, 13 MP Back ক্যামেরা (LED ফ্ল্যাশ সহ), এবং 8 MP Front ক্যামেরা থাকতে পারে। 9510 mAh ব্যাটারি এবং 67 W SuperVOOC ফাস্ট চার্জিংয়ের সুবিধাও পাওয়া যেতে পারে।

অন্যদিকে, গত মাসে চীনে লঞ্চ হওয়া OnePlus 13 আন্তর্জাতিক বাজারে দুইটি কনফিগারেশনে আসছে: 12 GB/256 GB (Black Eclipse) এবং 16 GB/512 GB (Midnight Ocean ও Arctic Dawn) । লঞ্চের তারিখ নিশ্চিত না হলেও, ডিসেম্বরের শেষ বা জানুয়ারির মধ্যে গ্লোবাল লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে।

এই মুহূর্তে

ভিভো X500 আল্ট্রা-এ আসছে ৬৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা: মোবাইল ফটোগ্রাফিতে নতুন দিগন্ত!

বাজারে এল Lenovo Xiaoxin Pro 27 Vitality Edition: ১৩ মিমি পাতলা বডি, ১২০Hz QHD স্ক্রিন সহ নতুন এআইও পিসি

নভেম্বরে বিশ্বজুড়ে আসছে Xiaomi 18 Pro সিরিজ: আনুষ্ঠানিক ঘোষণা!

রেসের জন্য প্রশিক্ষণরতদের সেরা সুযোগ: Garmin Forerunner 965 এখন অবিশ্বাস্য দামে!