Techne And Logos

এবার Apple আনছে SmartTV সেট? স্মার্ট হোম ডিভাইসের সাথে চলছে পরীক্ষা

Feature T&L

Apple সম্ভবত নিজের ব্র্যান্ডের একটি টিভি সেট তৈরি করার কথা বিবেচনা করছে। ব্লুমবার্গের সাপ্তাহিক Power On নিউজলেটারে এই তথ্য উঠে এসেছে। জানা গেছে, Apple দেয়ালে-মাউন্ট করা স্মার্ট হোম হাব নিয়ে আসতে চলেছে, যা অন্যান্য ডিভাইস নিয়ন্ত্রণ এবং ভিডিও কলিং-এর মতো সুবিধা দেবে।

Apple TV Box (যা tvOS চালিত) বর্তমানে Android TV OS এবং Fire OS-এর ডিভাইসগুলোর সাথে প্রতিযোগিতা করে। তবে, এখনো পর্যন্ত নিজেদের ব্র্যান্ডের TV Set বাজারে আনেনি।

Apple টিভি সেটের সম্ভাবনা ও প্রতিযোগিতা

Apple “Apple-branded TV set” তৈরি করার কথা “পর্যালোচনা” করছে। যদিও এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এই প্রথম নয় যে, Apple-এর টিভি বানানোর পরিকল্পনার কথা শোনা গেল। এর আগেও 2009 সালে এমন গুঞ্জন ছড়িয়েছিল।

রিপোর্ট অনুযায়ী, সম্ভাব্য Apple TV Set হবে একাধিক স্মার্ট ডিভাইসের অংশ। এই ডিভাইসগুলোর মধ্যে অন্যতম একটি স্মার্ট হোম হাব, যা উন্নত ফিচারসহ আসবে। এমনকি, একটি উন্নত সংস্করণে রোবোটিক আর্ম থাকবে, যার দাম হতে পারে প্রায় $1,000 (প্রায় ₹84,400) । তবে যদি এই হোম হাব বিশ্ববাজারে সফল না হয়, তবে Apple তার স্মার্ট হোম পরিকল্পনাগুলো নতুন ভাবে তৈরি করার কথা ভাবতে পারে।

যদি Apple নিজস্ব টিভি সেট আনে, তবে তাকে প্রতিযোগিতা করতে হবে Sony, Samsung, LG এবং Sharp-এর মতো বড় নির্মাতাদের সঙ্গে। এই সংস্থাগুলি বিভিন্ন বাজেটের TV বাজারে নিয়ে আসে, যেখানে Apple-এর টিভি সম্ভবত উচ্চমানের স্পেসিফিকেশনসহ আসবে।

নতুন টিভি সেটে Siri, HomeKit এবং tvOS-এর মতো ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি নিশ্চিত নয় যে, এই টিভিতে tvOS অপারেটিং সিস্টেমই ব্যবহার করা হবে কিনা।

Apple-এর নতুন পদক্ষেপ বাজারে আলোড়ন সৃষ্টি করতে পারে, কিন্তু প্রতিযোগিতার মুখে তাদের ব্যাবসায়িক কৌশলই ঠিক করবে তাদের TV–র ভবিষ্যৎ।

এই মুহূর্তে

ভারতে শুরু হল OPPO Find X10 সিরিজের বিক্রি: জানুন দাম, ফিচার ও আকর্ষণীয় অফার

প্রথম Huawei Starlight phone-এর পর্দা উন্মোচন: ৬.৩৯ ইঞ্চির বিশাল ডিসপ্লে সহ চওড়া ক্যান্ডিবার ডিজাইন!

Honor X8e 4G বাজারে এল: ১২০Hz ডিসপ্লে, ১০৮MP ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি সহ চমক

অ্যামাজন আনলো ৫টি নতুন অ্যালেক্সা ডিভাইস, স্মার্ট ক্লক ও ফটো ফ্রেমেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স