Ola Electric আনছে Electric মোটরসাইকেল! CEO দিলেন সুখবর

Feature T&L

Ola Electric-এর CEO ভবীশ আগরওয়াল সম্প্রতি জানিয়েছেন যে, কোম্পানির প্রতীক্ষিত ইলেকট্রিক মোটরসাইকেল শীঘ্রই বাজারে আসতে চলেছে। X হ্যান্ডেলে, আগরওয়াল জানান, তিনি Ola- FuturefactoryGigafactory-তে সফর করেছেন, যেখানে মোটরসাইকেলটি তৈরি হবে এবং যেখানে ব্যাটারি উৎপাদনের প্রস্তুতি চলছে। তিনি সেখানে কাজের অগ্রগতি দেখে বেশ খুশি।

এই ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন Ola তাদের আফটার-সেলস সার্ভিস নিয়ে সমালোচনার মুখে রয়েছে। কমেডিয়ান কুণাল কামরা সোশ্যাল মিডিয়ায় Ola-এর গ্রাহক পরিষেবা সমস্যা নিয়ে সমালোচনা করছেন, অসন্তুষ্ট গ্রাহকদের অভিযোগ শেয়ার করে এবং সার্ভিসে অত্যাধিক দেরি নিয়ে প্রতিক্রিয়ায় Ola-এর অবস্থান নিয়ে মশকরা করেছেন। কামরা এমনকি আগরওয়ালের একটি ডিপফেক ভিডিও শেয়ার করে কাস্টমার অভিযোগ ব্যবস্থাপনাকে বিদ্রূপ করেছেন।

আগরওয়াল ও কামরার এই দ্বন্দ্ব শুরু হয় অক্টোবরের গোড়াতে, যখন কামরা Ola-এর সার্ভিস নিয়ে অভিযোগ তোলেন। এর প্রতিক্রিয়ায় আগরওয়াল কামরাকে চ্যালেঞ্জ করেছিলেন সার্ভিস সেন্টারে একদিন কাটানোর জন্য। এই তর্ক-বিতর্ক সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয় এবং অনেকেই কামরার পক্ষ নেন।

এই প্রেক্ষাপটে আগরওয়ালের সাম্প্রতিক টুইট Ola-এর নতুন পণ্যের দিকে নজর ফেরানোর প্রচেষ্টা বলেই মনে করা হচ্ছে। Ola দাবি করেছে যে তাদের Futurefactory বিশ্বের বৃহত্তম দুই-চাকা উৎপাদন কেন্দ্র এবং এই ফ্যাক্টরি তাদের অল-উইমেন কর্মী নিয়ে গঠিত। অন্যদিকে, Gigafactory শীঘ্রই বাণিজ্যিক ব্যাটারি উৎপাদন শুরু করতে চলেছে, যা তাদের EV Supply chain আরও সুসংহত করবে।

তবে গ্রাহক পরিষেবার মান নিয়ে Ola-এর ওপর নিয়ন্ত্রক সংস্থার কড়া নজর রয়েছে। CCPA Ola-এর বিরুদ্ধে শো-কজ নোটিশ জারি করেছে এবং কোম্পানির দাবি অনুযায়ী 99.1% অভিযোগ সমাধান হয়েছে কি না, তা যাচাই করার প্রস্তুতি নিচ্ছে।

নতুন মোটরসাইকেল ও উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা থাকলেও Ola-এর জন্য বড় চ্যালেঞ্জ হলো গ্রাহক পরিষেবা উন্নত করা এবং বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখা।

এই মুহূর্তে

অডিওর পর এবার গ্রুমিং দুনিয়ায় Boat, এলো নতুন Slazer সিরিজ

এবার মানুষের চেয়েও বেশি ওয়েব ট্র্যাফিক তৈরি করছে AI এজেন্টরা!

OnePlus Community Sale 2026 শুরু: OnePlus 15, 15R ও অন্যান্য ডিভাইসে অবিশ্বাস্য ছাড়!

২০২৬-এ ভারতীয়দের পছন্দের শীর্ষে ইনস্টাগ্রাম রিলস: বিউটি ও ফ্যাশন ক্যাটাগরিতে রেকর্ড দর্শক!