মার্কিন (US) প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর আবারও হোয়াইট হাউসে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এরই মাঝে তাঁর ফ্লোরিডার বিশাল ব্যক্তিগত সম্পত্তি Mar-a-Lago তে নিরাপত্তা আরও কড়া হয়েছে। এবার United States Secret Service এর তত্ত্বাবধানে নজরদারিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক কুকুর রোবট “Spot”। এই Boston Dynamics এর রোবটটির গায়ে বড় করে লেখা আছে “USSS TSD” এবং “DO NOT PET”, যাতে স্পষ্ট নির্দেশ দেয় যে এটি কেবলমাত্র নিরাপত্তা বাহিনীর জন্য ব্যবহৃত।
“Spot” নামের এই রোবটটি Technical Security Division (TSD) দ্বারা পরিচালিত, যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে প্রেসিডেন্ট ও অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য। TSD বিভাগটি উন্নত সার্ভেইলেন্স টেকনোলজি এবং কাউন্টার-সার্ভেইলেন্স প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
Secret Service এর মুখপাত্র জানান, “প্রেসিডেন্ট-ইলেক্টের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। তবে এর বিশেষ ক্ষমতা নিয়ে বিস্তারিত বলা যাবে না।” রোবট কুকুরটি বিভিন্ন উন্নত সেন্সর এবং ক্যামেরা নিয়ে সজ্জিত, যা রিয়েল-টাইমে তাত্ক্ষণিক তথ্য প্রদান করতে পারে। Spot বিভিন্ন স্থান পাড়ি দিতে এবং অগম্য এলাকায় নজরদারি চালাতে সক্ষম, ফলে নিরাপত্তার খাতিরে এটি বড় ভূমিকা রাখে।
Boston Dynamics এর “Spot” রোবটটি সাধারণত বিভিন্ন কঠিন স্থানে সার্ভিলেন্স ও আবহাওয়া প্রতিকূলতার মাঝেও কাজ চালিয়ে যেতে পারে। এটি আগেও NYPD এবং FDNY দ্বারা ব্যবহৃত হয়েছে কুকুর রোবট “Spot”। Mar-a-Lago এর পুরো নিরাপত্তা এখন এই রোবটের নজরে, তাই অনুপ্রবেশকারীদের জন্য একটি শক্তিশালী সতর্ক বার্তা দিচ্ছে “Spot”।