Techne And Logos

মোটরোলা ও ইনোভিটির হাত ধরে ২৫,০০০ টাকায় মিলবে IMEI-based EMI offers

IMEI-based EMI offers

টেক ডেস্কঃ স্মার্টফোন কেনার ক্ষেত্রে EMI বা কিস্তির সুবিধা এখন আরও সহজ ও দ্রুত হল। মোটরোলা (Motorola) ভারতে ইনোভিটি টেকনোলজিসের (Innoviti Technologies) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে, যার ফলে সারা দেশের ২৫,০০০ অফলাইন দোকানে এবার থেকে সরাসরি IMEI-এর মাধ্যমে EMI-এর সুবিধা পাওয়া যাবে। মেট্রো শহর থেকে শুরু করে ছোট টিয়ার ৪ বাজার পর্যন্ত এই নতুন পরিষেবা মোটোরোলার এজ (Edge), জি (G) এবং ই (E) সিরিজের ফোন ক্রেতাদের জন্য দারুণ খবর নিয়ে এসেছে।

এই নতুন ব্যবস্থায় দোকানে ফোন কেনার সময় জটিল হিসাব নিকাশের আর প্রয়োজন হবে না। ইনোভিটির ‘জিনি’ (genie) পয়েন্ট-অফ-সেল প্ল্যাটফর্ম ব্যবহার করে, দোকানের কর্মীরা শুধুমাত্র মোটোরোলা ফোনের IMEI স্ক্যান করবেন। এর মাধ্যমে ফোনের সঠিক মডেল, RAM, স্টোরেজ ও রং তাৎক্ষণিকভাবে চিহ্নিত হয়ে যাবে। এরপর সিস্টেম নিজে থেকেই সংশ্লিষ্ট ব্যাঙ্কের অফার, ডিসকাউন্ট এবং EMI-এর বিকল্পগুলি দেখিয়ে দেবে, যার ফলে প্রক্রিয়াটি হবে অত্যন্ত দ্রুত ও নির্ভুল।

ক্রেতারা ৩, ৬, ৯ বা ১২ মাসের মতো বিভিন্ন EMI মেয়াদের সুবিধা নিতে পারবেন, যার মধ্যে নো কস্ট EMI (No Cost EMI), লো কস্ট EMI (Low Cost EMI) এবং তৎক্ষণাৎ ক্যাশব্যাকও (instant cashbacks) পাওয়া যাবে। খুচরো বিক্রেতারাও এই চুক্তির মাধ্যমে উপকৃত হবেন, কারণ তাঁরা তাৎক্ষণিক পেমেন্ট সেটেলমেন্ট পাবেন এবং ডিভাইস ভাড়ার কোনো খরচ দিতে হবে না। এই উদ্যোগের মাধ্যমে অফলাইন স্মার্টফোন কেনাকাটার অভিজ্ঞতা আরও আধুনিক ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

এই মুহূর্তে

মহাকাশে ইতিহাস গড়তে চলেছে Agnikul Cosmos: ২০২৭-এ রকেট বুস্টার পুনরুদ্ধারের লক্ষ্য

এলন মাস্কের গ্রকের ‘এআই-জেনারেটেড ওডিসি’র প্রথম ঝলক: প্রত্যাশা পূরণে ব্যর্থ!

দীপিন্দর গোয়েলের টেম্পল ব্রেন ওয়্যারেবল: দাম ৮৫,০০০ টাকা, কবে থেকে প্রি-অর্ডার? জানুন সব ফিচার

ভারতের ‘সহস্র শক্তি’ লেজার অস্ত্র ড্রোন, হামলার বিরুদ্ধে আকাশপথে নতুন ঢাল